রাজকে সঙ্গী হিসেবে পেয়ে ভাগ্যবতী পরীমণি

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢালিউডের চর্চিত দম্পতি পরীমণি এবং রাজ। গত বছর পরীমণিকে নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। যা নিয়ে জেরবার হয়ে যায় সোশ্যাল মিডিয়ার পাতাও। কটাক্ষ, মাদক পাচার প্রভৃতির সঙ্গে পরী-র নাম জড়িয়ে যায়। তবে সবটাই একা হাতে সামলিয়েছিলেন নায়িকা।নিজের জীবনকে স্বচ্ছ্বল করতে কয়েকদিন সময়ও লেগে যায় নায়িকার। যাই হোক, ঠিক ওই বছরের অক্টোবরের নিজের জীবন নতুন করে গোছাতে শুরু করেন নায়িকা। আর সেটি শুরু হয় অভিনেত্রীর ‘গুণীণ’ সিনেমা সেট থেকে। তাঁর সঙ্গে প্রেম হয় এই ছবির নায়ক শফিরুল রাজের। প্রেম হয়, ঘনিষ্ঠতা হয়। যার ফল তাঁদের সন্তান, চলতি বছরের ১০ তারিখ পরী নিজেই সুখবর দেন যে, তিনি মা হতে চলেছেন।

আর তাঁর সন্তানের বাবার নাম রাজ। এই খবর জানার পরই তড়িঘড়ি বিয়ে করেন রাজ-পরী। এখন ঢালিউডের আলোচিত দম্পতি রাজ-পরী। দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় এখন সুখের দিন কাটাতে ব্যস্ত এহেন তারকা দম্পতি। ঈদের দিন সকালেই ছুটি কাটাতে কক্সবাজার উড়ে গিয়েছেন রাজ-পরী।

সেখান থেকেই প্রতিদিন নিয়ম করে রাজের সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি পোস্ট করে চলেছেন নায়িকা। এমনকী কক্সবাজারেই তিনি প্রথম বেবি বাম্পের ছবি শেয়ার করেন। তাঁর প্রতিটি ছবির মধ্যে রয়েছে অসম্ভব সাহসীকতা, আসলে পরী বরাবরই সমাজের উল্টো পথে হাঁটেন, তাঁর আদব-কায়দায়, হাবে-ভাবে সবেতেই রয়েছে সাহসীকতার ছোঁয়া।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভালোবাসার নানা মুহূর্ত অনুরাগীদের দেখার সুযোগ করে দিলেন পরী।আজ অর্থাৎ বুধবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি নতুন ছবি পোস্ট করেছেন পরীমণি। যেখানে দেখা যাচ্ছে, সাগরের পাশে দাঁড়িয়ে রাজ-পরী দু’জনেই একই নকশার শার্ট গায়ে জড়িয়ে রোমান্টিকতায় ভেসে যাচ্ছেন।

রাজের পরনে সাদা প্যান্ট, আর পরীর পরনে হলুদ শর্টস। এই ছবির ক্যাপশনে চোখ টেনেছে দর্শকদের। পরীমণি লিখেছেন, ‘আমি ভাগ্যবতী, জীবন কাটানোর জন্য উপযুক্ত সঙ্গী খুঁজে পেয়েছি।’ তবে এই ছবিগুলির কমেন্ট বক্স বন্ধ রেখেছেন নায়িকা। আসলে, নেটজনতার বিরূপ মন্তব্য ঠেকাতেই এমন পন্থা বেছে নিয়েছেন তিনি। তবে তাঁর ছবি ঘিরে কেউ কেউ তাঁর সাহসের প্রশংসা করলেও বেশির ভাগই কড়া সমালোচনা করেছেন।

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক