ইমরানের কাছে অটোগ্রাফ চেয়ে ঘাড় ধাক্কা খেয়েছিলেন ভক্ত কিং খান

এমনকী বলিউড সুপারস্টার শাহরুখ খানও খেলোয়াড় ইমরানের বড় ভক্ত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই আল কাদির ট্রাস্ট মামলায় পরিপ্রেক্ষিতে জঙ্গিদের মতো গ্রেপ্তার করা হয় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা প্রধানমন্ত্রী ইমরান খানকে। যা নিয়ে গোটা বিশ্ব উত্তাল। তবে গ্রেপ্তারের ৪৮ ঘন্টা পর সসম্মানে মুক্তি পান তিনি। মুক্তির পর পরেই সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁকে জঙ্গিদের মতো গ্রেপ্তার করা হয়েছে।’ তাঁর গ্রেপ্তারিকে বেআইনি আখ্যা দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেও আপাতত লাহোরের জামান পার্কের বাড়িতে পিটিআই সুপ্রিমো ফিরতে পারবেন না বলে জানানো হয়। আপাতত তাঁকে ইসলামাবাদ পুলিশ লাইনসের অতিথিশালায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই বিজয় উ‍ত্‍সবে মেতে ওঠেন পিটিআই কর্মীরা। গ্রেপ্তারের কারণে ইমরানের নাম বেশ সংবাদের শিরোনাম হচ্ছে। জানেন কী, রাজনৈতিক কেরিয়ারের আগে, ক্রিকেটার হিসেবে ভারতে ইমরান খানের প্রচুর ভক্ত ছিল। এমনকী বলিউড সুপারস্টার শাহরুখ খানও খেলোয়াড় ইমরানের বড় ভক্ত ছিলেন। কিন্তু শোনা যায়, একবার নাকি প্রিয় পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে দেখা করতে গিয়ে ইমরানের তিরস্কারের মুখে পড়েছিলেন কিং খান। ‘ফ্যান’ ছবির প্রচারের সময়, পাকিস্তানি সাংবাদিক হামিদ মিরের কাছে ইমরান খানের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা উল্লেখ করেছিলেন সুপারস্টার শাহরুখ খান।

কিং খান বলেন, “তখন দিল্লিতে ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ চলছিল। সেই ম্যাচে পাকিস্তানের কোনো ব্যাটসম্যান না খেলায় পাকিস্তান দলের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমি ম্যাচটি দেখতে গিয়েছিলাম। যখন আমি ইমরানের কাছে অটোগ্রাফ নেওয়ার সুযোগ পেলাম, আমি তাঁর কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি আমাকে রাগান্বিতভাবে বকাঝকা করে তাড়িয়ে দেন। আমার তখনই সেই ফ্যান মুহূর্তটি নষ্ট হয়ে যায়, কারণ আমি একজন ক্রিকেটার হিসেবে ইমরানের ভক্ত ছিলাম। কিছুক্ষণ পরে আমরা আবারও তাঁর সঙ্গে দেখা করি এবং বলি আমার তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই কারণ আমি সবসময় তাঁর ভক্ত থাকব।”

শাহরুখ খানের ওয়ার্কফ্রন্ট

‘পাঠান’ ছবির দুর্দান্ত সাফল্যের পর, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কিং খানের আসন্ন ছবি ‘জওয়ান’-এর জন্য। সম্প্রতি, শাহরুখ খানের ছবি ‘জওয়ান’-এর নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে, ছবিটি ৭ সেপ্টেম্বর ২০২৩-এ মুক্তি পাবে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের