নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

Share:

নিজস্ব প্রতিনিধি: হরর-কমেডির জগতে নতুন চমক এনে বক্স অফিসে দাপট দেখাচ্ছে অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’। পরিচালক প্রিয়দর্শন ও অভিনেতা অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত জুটি ১৪ বছর পর ফের একসঙ্গে কাজ করেছে এই ছবিতে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং বক্স অফিসে ধারাবাহিকভাবে শক্ত অবস্থান বজায় রেখেছে। এই জুটি আগে হেরা ফেরি (২০০০), গরম মসলা (2005), ভাগম ভাগ (2006), ভুল ভুলাইয়া (2007), দে দানা দান (২০০৭), এবং খাট্টা মিঠা (২০০০) এর মতো জনপ্রিয় ছবিগুলিতে সহযোগিতা করেছিল।

১৭ এপ্রিল মুক্তি পাওয়া এই সিনেমা শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে ছিল। প্রথম সপ্তাহেই ছবিটি দুর্দান্ত ব্যবসা করে এবং দ্বিতীয় সপ্তাহেও সেই গতি বজায় রেখেছে। নবম দিনে ‘ভূত বাংলা’ ১০.৭৫ কোটি টাকা আয় করে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ছবিটির ভারতীয় নেট সংগ্রহ দাঁড়িয়েছে ১০০.৯০ কোটি টাকা, আর মোট ভারতীয় গ্রস আয় প্রায় ১২০.১০ কোটি টাকা। বিদেশি বাজারেও ছবিটির জনপ্রিয়তা উল্লেখযোগ্য, যেখানে আন্তর্জাতিক আয় পৌঁছেছে ৪১.৫০ কোটি টাকায়। ফলে বিশ্বব্যাপী মোট সংগ্রহ ১৬১.৬০ কোটি টাকার গণ্ডি পার করেছে।

 

View this post on Instagram

 

A post shared by Balaji Motion Pictures (@balajimotionpictures)

আরও পড়ুন: তৃতীয়বার গাঁটছড়া বাঁধবেন রাখী সাওয়ান্ত? জানেন কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

ছবির গল্প আবর্তিত হয়েছে মঙ্গলপুর গ্রামের একটি রহস্যময় প্রাসাদকে কেন্দ্র করে। অক্ষয় কুমারের চরিত্রটি একটি পুরনো সম্পত্তির উত্তরাধিকারী হন, যার অতীত ঘিরে রয়েছে একাধিক অলৌকিক রহস্য। বোনের বিয়ের আয়োজন করতে গিয়ে তিনি ধীরে ধীরে আবিষ্কার করেন প্রাসাদের অদ্ভুত সব ঘটনা। ভয় ও হাসির মিশেলে তৈরি এই কাহিনী দর্শকদের আকর্ষণ ধরে রাখতে সফল হয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল, যীশু সেনগুপ্ত, মিথিলা পালকর, রাজেশ শর্মা ও ওয়ামিকা গাব্বি। শক্তিশালী অভিনয়, চেনা কমেডির স্বাদ এবং অতিপ্রাকৃত রহস্য। সব মিলিয়ে ‘ভূত বাংলা’ এখন দর্শকদের অন্যতম প্রিয় সিনেমা হয়ে উঠেছে।

 

View this post on Instagram

 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস