‘পাঠান’ মুক্তির আগেই সিনেমা হলগুলির জন্যে বড়সড় সিদ্ধান্ত নির্মাতাদের

জানা গিয়েছে, পাঠান রিলিজের পাঁচ দিন আগে অর্থাৎ ২০ জানুয়ারী সিনেমার অগ্রিম বুকিং শুরু হবে। পাঠানের জয় যে নিশ্চিত, তা বলাই বাহুল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৫ জানুয়ারী মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘পাঠান’। ছবিটি চার বছর পর শাহরুখ খানের অভিনয়ের প্রত্যাবর্তনকে নিশ্চিত করবে। তবে পাঠানের প্রথম গান ‘বেশরম রঙ’-এ দীপিকার গেরুয়া বিকিনি ঘিরে কম অপমান সইতে হয়নি শাহরুখকে। কখনও কট্টরপন্থীরা হিন্দু-বিরোধী র তকমা দিচ্ছে পাঠানের গায়ে, আবার কখনও মধ্যপ্রদেশের রাস্তায় দাহ হচ্ছে শাহরুখ-দীপিকার কুশ পুতুল। এছাড়াও হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগও তুলেছিলেন কয়েকজন নেতা-মন্ত্রী।

এমনকী একজন প্রভাবশালী নেতা শাহরুখকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, মেয়ে সুহানার সঙ্গে পাঠান দেখতে গিয়ে ছবি সোশ্যাল মিডিয়ার দেওয়ালে জুড়তে। তবে কোনও বিরোধেই প্রতিক্রিয়া জানান নি নায়ক। যদিও সেন্সর বোর্ডের নির্দেশে ‘বেশরম রঙ’-এর কিছু দৃশ্যে কাঁচি চালাতে হয়েছে। যাই হোক, অবশেষে একঝাঁক বিতর্ককে পেরিয়ে আগামী ২৫ জানুয়ারী মুক্তি পাচ্ছে ‘পাঠান’। ছবির ট্রেলর মুক্তির পর থেকেই ভক্তদের উত্তেজনা দ্বিগুণ হয়ে গিয়েছে। এবার ভক্তদের উত্তেজনা দ্বিগুণ করতেই নির্মাতারা একটি বিরাট সিদ্ধান্ত নিল। জানা গিয়েছে, পাঠান রিলিজের পাঁচ দিন আগে অর্থাৎ ২০ জানুয়ারী সিনেমার অগ্রিম বুকিং শুরু হবে। পাঠানের জয় যে নিশ্চিত, তা বলাই বাহুল্য। প্রজাতন্ত্র দিবসের কারণে বর্ধিত ছুটির সপ্তাহান্তেই রিলিজ হচ্ছে পাঠান।

এছাড়াও শাহরুখের ছবি ঘিরে এর আগে যা হয়নি তাও হবে। মুম্বইয়ের Gaiety Galaxy হল একটি একক-স্ক্রিন থিয়েটার, যেখানে ২৫ জানুয়ারী পাঠানের প্রথম শো শুরু হবে সকাল ৯ টা থেকে। এমনিতে এখানে শো শুরু হয় দুপুর ১২ টা থেকে। টুইটারে শাহরুখ নিজেও এদের ফলো করেন। রিপোর্ট অনুসারে, শাহরুখ ফ্যান ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা ইয়াশ পরিয়ানি নিশ্চিত করেছেন এই খবরটি। এছাড়াও এদিন পাঠান নির্মাতারা জানিয়েছেন, পাঠান সাইবেরিয়ার বৈকাল হ্রদে শ্যুটিং করা প্রথম ভারতীয় ছবি। পাঠানের দল এখানে হাই অ্যাকশন সিকোয়েন্সের ডিজাইন করেছেন। শাহরুখ খানের পাঠানের ট্রেলরটি ১০ ​​জানুয়ারী মুক্তি পেয়েছে। এছাড়াও ছবিটির বিশাল কৃতিত্ব, পাঠান ট্রেলারটি বুর্জ খলিফায় প্রদর্শন।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের