ইতিহাসে প্রথম, সাড়ে পাঁচ মাসের দীর্ঘ হতে চলেছে বিগবসের ১৯ তম সিজন

জানা গিয়েছে, আগামী ৩০ জুলাই থেকে বিগবসের সিজন ১৯-এর প্রিমিয়ার হবে। সলমান খান জুনের শেষে শোয়ের প্রোমো শুট করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবথেকে দীর্ঘতম মরসুম হিসেবে ইতিহাস রচনা করতে চলেছে দেশের অন্যতম বিখ্যাত রিয়েলিটি শো ‘বিগ বস’। শোয়ের ১৯ তম মরসুম ছয়মাস দীর্ঘ হতে চলেছে। প্রতিবছরই এই শো-কে ঘিরে বাড়তি উত্তেজনা থাকেই ভক্তমহলে। শোয়ের মাধ্যমে আবারও দাবাং স্টাইলে ফিরতে চলেছেন সলমান খান। কিন্তু এবার যা ঘটতে চলেছে, তা বিগবসের ইতিহাসে কখনও ঘটেনি। মুলত এখনও পর্যন্ত তিনমাস দীর্ঘ হয়েছে বিগবসের সমস্ত সিজন।

তবে এবার থেকে ভক্তরা বিগবসের নাটক, প্রতিযোগীদের হট্টগোল দেখতে পাবেন প্রায় ছয়মাস ভর। অর্থাৎ বিগবসের বিনোদনের মাত্রা দীর্ঘস্থায়ী হতে চলেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিগবসের ১৯ তম সিজনটি প্রায় সাড়ে পাঁচমাস দীর্ঘ হবে। যা বিগবসের ইতিহাসের দীর্ঘতম সিজন হতে চলেছে। তিন মাসের এই ফরম্যাটটি আর দেখানো হবে না। এই খবর ভক্ত দের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু অনেকে এমনটাও ভাবছেন যে, নির্মাতাদের এই পদক্ষেপ বিপরীতমুখী হতে পারে। কারণ বিগবস এত মাস ধরে চললে দর্শকদের একঘেয়েমি বোধ হতে পারে। কারণ বিগবসের গত অনেক মরসুমই দীর্ঘ সময়ের জন্যে ব্যার্থ হয়েছে। সেক্ষেত্রে প্রতিযোগী জোগাড় করাও মুশকিল হয়ে দাঁড়াবে। কিন্তু বিগবস নিয়ে বরাবরই উচ্চ প্রত্যাশা থাকে ভক্তদের। তাই সাড়ে পাঁচ মাস ধরে বিগবস চললে টিআরপিও অনেক কমে যেতে পারে।

যদিও এ সবটাই নির্ভর করে প্রতিযোগীদের উপর। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিগবসের কর্মকর্তারা। অন্যদিকে সলমানকে দীর্ঘ সময়ের পরে টিভিতে দেখার জন্যে উত্তেজিত ভক্তরা। জানা গিয়েছে, আগামী ৩০ জুলাই থেকে বিগবসের সিজন ১৯-এর প্রিমিয়ার হবে। সলমান খান জুনের শেষে শোয়ের প্রোমো শুট করবেন। এদিকে সলমান অন্য কারণে এখন সংবাদের শিরোনামে আছেন। গত বুধ এবং বৃহস্পতিবার সলমানের বান্দ্রার গ্যালাক্সি আবাসনে জোর করে ঢুকে পড়েছিলেন এক মহিলা এবং এক যুবক। সলমানের বাড়ির উচ্চ নিরাপত্তা লঙ্ঘন করে সলমানের বাড়িতে ঢুকে পড়েন দুই ব্যক্তি। এতে অভিনেতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রেফতার হওয়ার পরে এক অনুপ্রবেশকারী জানিয়েছেন, তিনি সলমানের সঙ্গে দেখা করতে বাড়িতে ঢুকেছিলেন। তাঁদের আজ আদালতে তোলা হয়েছে। অন্যদিকে সলমানের গ্যালাক্সি বাড়ির নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের