জন্মদিনের দিনেই সামনে এল ববির “কাঙ্গুভা” ছবির প্রথম লুক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘অ্যানিম্যাল’-এ দুর্দান্ত সাফল্যের পর এবার সামনে এল দক্ষিণী তারকা সুরিয়ার পরবর্তী ‘কাঙ্গুভা’ ছবিতে ববি দেওলের প্রথম লুক। এদিন ববি দেওলের ৫৫তম জন্মদিন। আর সেইদিনেই সামনে এল তাঁর অভিনীত ‘কাঙ্গুভা’ ছবির প্রথম লুক। ইতিমধ্যেই এই ছবি  সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা। ববির প্রথম লুক দেখে  উচ্ছসিত হয়ে উঠেছে ভক্তরা।

ববি দেওল তাঁর ইন্টাগ্রামে ‘কাঙ্গুভা’ ছবির একটি পোস্টার শেয়ার করেছেন।  সেই পোস্টারে দেখা গিয়েছে, ববি দেওলকে ঘিরে রয়েছেন একদল মহিলা। তার পরনে রক্তমাখা বর্ম আর চেহারায় রয়েছে যুদ্ধক্লান্তির ছাপ। সেই পোস্টারের ক্যাপশনে ববি লিখেছেন, ‘নির্মম। শক্তিশালী। অবিস্মরণীয়।‘ এই তিনটি শব্দ। আর তারসঙ্গে ছিল “উধিরান” এবং “কাঙ্গুভা” হ্যাশট্যাগ। এই  ‘কাঙ্গুভা’ ছবিতে ববি দেওয়ালকে দেখা যাবে উধিরান চরিত্রে । ববি দেওলের পোস্ট দেখার পর শুধু ভক্তরাই নন, ইন্ডাস্ট্রির তাঁর বন্ধুরাও বেশ মুগ্ধ।

অন্যদিকে কঙ্গুভার প্রধান পুরুষ চরিত্র সুরিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে ববি দেওলের মনোমুগ্ধকর পোস্টারও শেয়ার করেছেন। ক্যাপশনে সুরিয়া ববি দেওলকে ট্যাগ করে লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাই… উষ্ণ বন্ধুত্বের জন্য আপনাকে ধন্যবাদ। ‘সুরিয়া ও ববি দেওল ছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি। কঙ্গুভা ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবী শ্রী প্রসাদ। এই সিনেমাটি অ্যাকশনে ভরপুর। তাই আশা করা হচ্ছে এই সিনেমা দর্শকদের মনকে জয় করবে।

 

‘বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইনে থাকার পরামর্শ দিয়েছিলেন মা’, বিস্ফোরক স্বীকারোক্তি নায়িকার

‘পরিযায়ী হয়ে কাউকে আর রাজ্যের বাইরে যেতে হবে না’, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বার্তা শমীকের

বাইপাসের ধারে তৃণমূলের অফিস ছাড়তে হচ্ছে, নোটিশ দিলেন মালিক

গ্রামের রাস্তা তৈরির টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূল প্রধানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

চার বছর ধরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় বক্সিং কোচ

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সন্দেশখালিতে ফের নদীভাঙন, বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কে স্থানীয়রা

আট বছর ধরে লুকিয়ে ভারতে বসবাস, সন্দেশখালিতে আটক বাংলাদেশি নাগরিক

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেওড়াতে

‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি

পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার