টাকা নিয়ে রাহুলের সঙ্গে হাঁটছেন বলি-তারকারা, বিজেপির বিস্ফোরক দাবির তীব্র প্রতিক্রিয়া পূজার

কোনও নাম এবং কোনও নম্বর ছাড়াই এই ধরনের 'ভুয়া হোয়াটসঅ্যাপ ম্যাসেজ'গুলি প্রমাণ করে যে, বিজেপি তাঁদের এহেন যাত্রাটিকে অসম্মান করতে কতটা মরিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসের শুরুতেই তেলেঙ্গানায় কংগ্রেস সাংসদ তথা সোনিয়া পুত্র রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় সামিল হয়েছিলেন মহেশ কন্যা পূজা ভাট। পাশাপাশি কিছুদিন আগেও ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের পাশে হেঁটেছেন সুশান্ত সিং, অমল পালেকার, অভিনেত্রী রিয়া সেন, রশমী দেশাই এবং আকাঙ্ক্ষা পুরিরা। সেই সব ছবিই ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’।

রাহুলের পাশে পূজা ভাটের উপস্থিতি নজর কেড়েছিল গোটা ভারতবাসীর, এমনকী অভিনেত্রীর কার্যকলাপের প্রশংসা করেছেন অনেকেই। রাহুলের সঙ্গে পূজার হাঁটার দৃশ্য এবং হাঁটতে হাঁটতে কথোপকথন, সবটাই ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। এবার সেই ভিডিও নিয়েই মাঠে নেমেছে বিজেপি। বিজেপি নেতাদের দাবি, বলিউড তারকাদের টাকা-পয়সা দিয়ে এই যাত্রায় অংশগ্রহণ করতে বলা হচ্ছে। এবার বিজেপি নেতাদের এহেন অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া জানালেন পূজা।

‘হার্পার লি’স টু কিল আ মকিংবার্ড’ থেকে একটি উদ্ধৃতি নিয়ে, অভিনেত্রী লিখেছেন, “তাঁদের অবশ্যই এটি ভাবার অধিকার আছে, যে কেউ তাঁদের মতামতকে সম্পূর্ণ গুরুত্ব ও সম্মান দেবে। তবে বাকিদের সঙ্গে বাঁচার আগে আমাকে নিজের জন্যে বাঁচতে হবে। সংখ্যাগরিষ্ঠ শাসন আর কিছু পারুক না পারুক, একটা জিনিস কখনই নিয়ন্ত্রণ করতে পারে না তাঁরা। তা হল একজন ব্যক্তির বিবেক”।

তিনি আরও বলেন, এবার থেকে যে কোনও রাজনৈতিক সমাবেশে তাঁর প্রথম উপস্থিতি হবে। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি নেতা নীতেশ রানে একটি হোয়াটসঅ্যাপ ম্যাসেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাবি করেছেন যে, “অভিনেতাদের হাঁটার জন্য কংগ্রেস অর্থ প্রদান করছে কংগ্রেস।” বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়াও স্ক্রিনশটটি শেয়ার করে প্রশ্ন তুলেছেন যে, যে বা যারা কিছু টাকার জন্যে রাহুল গান্ধীর সঙ্গে মেলামেশা করছেন, তাঁদের বিশ্বাসযোগ্যতা কী? তবে কংগ্রেস দাবিগুলি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে, কোনও নাম এবং কোনও নম্বর ছাড়াই এই ধরনের ‘ভুয়া হোয়াটসঅ্যাপ ম্যাসেজ’গুলি প্রমাণ করে যে, বিজেপি তাঁদের এহেন যাত্রাটিকে অসম্মান করতে কতটা মরিয়া। ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু হয়েছির গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে।

আরও পড়ুনঃ রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় সামিল বলিউড অভিনেত্রী পূজা ভাট

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

ছুটির দিনে বিশেষ পদের স্বাদ পেতে চান? বানিয়ে ফেলুন ‘গ্রিন গডেস হুমুস’

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

নকল MBBS সার্টিফিকেট নিয়েই করেছেন অস্ত্রোপচার, রাজ্যজুড়ে ৫ ভুয়ো চিকিৎসকের হদিশ

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তেজনা হরমুজে! বাণিজ্যিক জাহাজে ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের