‘বলিউড গ্যাং আমার বিরুদ্ধে মিথ্যে গুজব রটাচ্ছে, তাই হিন্দিতে কাজ করিনা’, রহমানকে সমর্থন কঙ্গনার

অস্কারজয়ী সঙ্গীত রচয়িতা এ আর রহমান একবার বেশি হিন্দি ছবি না করার কারণ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, বলিউড গ্যাং তাঁর বিরুদ্ধে নানা গুজব ছড়াচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের বাঘিনী কঙ্গনা রানাউত। বরাবরই বলিউড মাফিয়াদের সম্পর্কে সোচ্চার হয়েছেন তিনি। কখনই বলিউড গ্যাং এবং তারকা বাচ্চাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ ছাড়েন না তিনি। সম্প্রতি গ্লোবালস্টার প্রিয়াঙ্কা চোপড়ার বলিউড ছাড়ার বিস্ফোরক মন্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই নেটপাড়ায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে। ‘বলিউডে নোংরা রাজনীতির’ কথা প্রকাশ্যে আনার পরেই প্রিয়াঙ্কাকে সমর্থন জানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী, আমল মালিক, মীরা চোপড়া, কঙ্গনা রানাউত-সহ একাধিক তারকারা। যারা কিনা নিজেরাও একসময় বলিউডের নেপোটিজমের শিকার হয়েছিলেন। প্রিয়াঙ্কার অসম্ভব বুদ্ধিমত্তা থেকে অনুপ্রাণিত সকল হেরে যাওয়া মানুষ।

কেরিয়ারে ব্যর্থ হয়েও সুশান্তের মতো হেরে না গিয়ে তিনি যে জীবনে ঘুরে দাঁড়িয়েছেন, সেই কারণেই কুর্নিশ তাঁকে। যাই হোক, এবার প্রিয়াঙ্কা চোপড়ার রেশ ধরে আবারও করণ জোহরকে টার্গেট করলেন কঙ্গনা। এমনকী সিটাডেল অভিনেত্রীর মামলায় কঙ্গনা সংগীত সুরকার এ আর রহমানেরও একটি মন্তব্যকে সমর্থন করেছেন। অস্কারজয়ী সঙ্গীত রচয়িতা এ আর রহমান একবার বেশি হিন্দি ছবি না করার কারণ প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন, বলিউড গ্যাং তাঁর বিরুদ্ধে নানা গুজব ছড়াচ্ছে। 

টুইটটি এ আর রহমানের একটি পুরানো সাক্ষাৎকারের বিবৃতি ছিল, যা ২০২০ সালের জুলাই মাসে রিলিজ হয়েছিল। সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, কেন তিনি বেশি হিন্দি ছবি করছেন না। প্রতিক্রিয়ায়, গায়ক বলেন, তিনি ভাল সিনেমাকে না বলেন না, তবে মনে করেন বলিউডে একটি পুরো গ্যাং কাজ করছে, যারা তাঁর বিরুদ্ধে কিছু মিথ্যা গুজব ছড়াচ্ছে। তিনি যোগ করেছেন, “মানুষ আমার কাছে কিছু করার আশা করছে, কিন্তু অন্য একটি দল যারা বাধা দিচ্ছে। এটা ঠিক যে, আমি নিয়তি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে সবকিছুই ঈশ্বরের কাছ থেকে আসে।” 

কঙ্গনা রানাউত এই টুইটে নেপোটিজম বিতর্ক উস্কে লেখেন, প্রতিটি অযোগ্য এবং অপরিপক্ক দের মতো তাঁরাও হিংসার পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে। তাঁরা দল বেঁধে, ধমক দেয় এবং হয়রানি করে এমনকি যারা সত্যিকারের প্রতিভাধর তাঁদের হত্যা করে। এদিকে মঙ্গলবার, কঙ্গনা দাবি করেছিলেন যে, শাহরুখ খানের সঙ্গে বন্ধুত্বের কারণে করণ জোহর প্রিয়াঙ্কা চোপড়াকে বলিউড থেকে নিষিদ্ধ করেছিলেন। তিনি তাঁকে এমনভাবে হয়রানি করেছিলেন যে তাঁকে ভারত ছাড়তে বাধ্য করা হয়। এদিকে কঙ্গনা রানাউত তার পরিচালনায় ইমার্জেন্সি মুক্তির অপেক্ষায় রয়েছেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট