অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড মহল

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ গোটা বিশ্ব। পাশাপাশি বলিউড মহলও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর।মূলতঃ তিনি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার হলেও এই খেলোয়াড়ের ভারতেও প্রচুর ভক্ত ছিল। কেননা তিনি একাধিক বলিউড মুভিতেও অভিনয় করেছিলেন। তিনি অক্ষয় কুমার (Akshay Kumar) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma) অভিনীত ‘পাতিয়ালা হাউস’ (Patiwala House)-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।

এই ছবিতে অক্ষয় কুমার, অনুষ্কার পাশাপাশি ছিলেন, ঋষি কাপুর (Rishi Kapoor), ডিম্পল কাপাডিয়া। আর এই ছবিতে অ্যান্ড্রু সাইমন্ডসও একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। আর এই ক্রীড়া ভিত্তিক ছবিটি ২০১১ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে অক্ষয়কে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা গিয়েছিল। পরিচালক নিখিল আদভানি এই সিনেমাটিকে বাস্তবিক রূপ দিয়েছিলেন। সেই কারণে অ্যান্ড্রু সাইমন্ডসের এই চলচ্চিত্রে অভিনয়ের জন্যে ডাক পড়েছিল। আর এই ছবির ক্লাইম্যাক্সে দেখানো হয়েছিল, অক্ষয় কুমার অ্যান্ড্রু সাইমন্ডসের হয়ে বল করেছেন।

আর সেই সময়ে তিনি অক্ষয়ের বোলিং করার দক্ষতা দেখে মুগ্ধ হয়েছিলেন। তবে চলচ্চিত্রের বাইরেও, অ্যান্ড্রু সাইমন্ডস ভারতের একটি জনপ্রিয় রিয়্যালিটি শোতেও অংশগ্রহণ করেছিলেন, যে শোয়ের সঞ্চালক ছিলেন সলমন খান। অর্থাৎ বিগ বসের পঞ্চম সিজনে ছিলেন তিনি, ২০১২ সালে। তবে তিনি এই খেলার মাঝপথেই বেরিয়ে গিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন খ্রীষ্টমাসে পরিবারের সঙ্গে থাকবেন। অ্যান্ড্রু সাইমন্ডসের এই খবর জানাজানি হতেই স্বাভাবিকভাবেই ক্রীড়াজগতের পাশাপাশি বলিউডেও শোকের ছায়া নেমে এসেছে।

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…

বাংলাদেশে ভয়াবহ আকার নিয়েছে হাম, ৭২ দিনে মৃত্যু ৫৫৫ শিশুর

6000mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে সহ বাজারে হাজির HMD Vibe2  5G স্মার্টফোন

নতুন বাইক কিনবেন? ১ জুনের আগে সিদ্ধান্ত নিন, নইলে গ্যাঁট থেকে বাড়তি কড়ি খসবে

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক