চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

নিজস্ব প্রতিনিধিঃ পাঞ্জাবি গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস সম্প্রতি তাঁর নতুন কাজ ‘ধুরন্ধর’-এ একের পর এক হিট গান গেয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেছেন। তাঁর কণ্ঠ এবং পারফরম্যান্স ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পেশাগত সাফল্যের মাঝেই এবার নিজের ব্যক্তিগত জীবনের এক গভীর কষ্টের অধ্যায় সামনে আনলেন তিনি।

একটি জনপ্রিয় পডকাস্টে সাংবাদিক রণবীর আল্লাহবাদিয়া-র সঙ্গে কথোপকথনে জ্যাসমিন তাঁর জীবনের ভালো-মন্দ দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি জানান, জীবনের এক কঠিন সময়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং সেই পরিস্থিতি থেকে বেরোতে তিনি অ্যালকোহলের দিকে ঝুঁকে পড়েন। শৈশবের স্মৃতি শেয়ার করতে গিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই জীবনে নানা ধরনের কঠিন পরিচয় খুঁজে পাওয়ার লড়াই সহজ ছিল না। পরিবারের কঠোরতা এবং সম্পর্কের টানাপোড়েন তাঁকে মানসিকভাবে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি আরও জানান, বাবার মৃত্যু তাঁর জীবনে বড় শূন্যতা তৈরি করে, যা সামাল দিতে তিনি সংগ্রাম করেছেন।

আরও পড়ুনঃ বেপরোয়া গতির জের! ‘পুলিশ’ লেখা বাসের ধাক্কায় দুর্ঘটনা, আহত অন্তত ১৫

জ্যাসমিন বলেন, “আমি সেই সময়ের অনেক সিদ্ধান্তের জন্য অনুতপ্ত। কিন্তু সেই সময় আমি ভেতর থেকে ভেঙে পড়েছিলাম।” তিনি আরও জানান, পারিবারিক সম্পর্কের ভাঙন এবং একাকীত্ব তাঁর জীবনে গভীর প্রভাব ফেলে। জন্ম জালন্ধরে হলেও তিনি বড় হয়েছেন ক্যালিফোর্নিয়ায়। ২০০৮ সালে তাঁর সংগীতজীবনের শুরু হয় এবং পরবর্তীতে বোহেমিয়ার সঙ্গে ‘গুলাবি’ অ্যালবাম তাঁকে পরিচিতি দেয়। সালমান খানের ‘কিক’ ছবির ‘ইয়ার না মিলে’ গান তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। বর্তমানে ‘ধুরন্ধর’-এ তাঁর গান নতুন করে তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ