জানেন কী, মণিরত্নমের ‘বোম্বে’ ছবি প্রত্যাখ্যান করতে বলা হয়েছিল মনীষাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী মনীষা কৈরালা (Manisha Koirala), বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী। তাঁর অভিনীত একাধিক সিনেমা এখনও বলিউডের ইতিহাস সৃষ্টিকারী হিসেবেই খ্যাত। অভিনয়, সৌন্দর্য্য দিয়ে দেশের একাধিক মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। কিন্তু বছর কয়েক ধরেই অভিনয় থেকে দূরে সরে রয়েছেন তিনি। কারণ তাঁর শরীরে মারণরোগ বাসা বেঁধেছিল। হ্যাঁ, ক্যান্সারে আক্রান্ত মণীষা কৈরালা এখন অনেকটাই ফিট। খুব শীঘ্রই বড় পর্দায় প্রত্যাবর্তন করবেন বলে জানা যাচ্ছে। অভিনেত্রীর একটি মাইলস্টোন সৃষ্টিকারী চলচ্চিত্র ছিল, ‘বোম্বে’ (BOMBAY)। হ্যাঁ, খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মণি রত্নমের নির্মিত চলচ্চিত্র ‘বোম্বে’-তে অনুপ্রেরণামূলক অভিনয় করেছিলেন তিনি। বলিউডের নব্বই দশকের একজন দাপুটে অভিনেত্রী ছিলেন মনীষা। ‘সওদাগর’ ছবির মাধ্যমে তাঁর বলিউডে আত্মপ্রকাশ, এরপর একের পর এক হিট ছবি বলিউডকে উপহার দেওয়া সবটাই নায়িকার জনপ্রিয়তার মূল কাণ্ডারি ছিল। কিন্তু জানেন কী, যে ছবিটা তাঁকে বেশি খ্যাতি দিয়েছিল অর্থাৎ ‘বোম্বে’, এই ছবিতে নাকি সাইন করতেই না করেছিল তাঁর ঘনিষ্ঠরা।

হ্যাঁ, মনীষা যখন এই ছবিটি করেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর। আসলে, এই ছবিতে অনস্ক্রিন মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল নায়িকার। সেই কারণেই সব তাঁকে এই ছবিতে সাইন করতে না করেছিল। সম্প্রতি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী এই ছবির প্রসঙ্গে জানিয়েছেন, “যখন আমাকে বোম্বে প্রস্তাব দেওয়া হয়েছিল, লোকেরা আমাকে এই ছবি করতে না বলেছিল। কারণ আমার বয়স তখন ২০ বছর ছিল, আর এইটুকু বয়সে মায়ের ভূমিকায় অভিনয় আমাকে মানায় না, লোকেরা ভেবেছিল, এখন যদি মায়ের ভূমিকায় অভিনয় করি তাহলে আগামী ১০ বছরে আমি হয়তো আর নায়িকার চরিত্রে আর অভিনয় করতে পারব না। হয়তো আমাকে দাদির চরিত্র দেবে। কিন্তু আমি অন্যদের কথা শুনিনি, কারণ কিছু মানুষ আমাকে সমর্থন করেছিল, তাঁরা আমাকে বলেছিল মণি রত্নমের মতো একজন খ্যাতনামা নির্মাতার ছবি প্রত্যাখ্যান করা বোকামি হবে আমার কেরিয়ারের জন্যে। তবে একটা বিষয়ে আমি নিশ্চিত ছিলাম যে, এই মনের দোটানা আমাকে আমার পরিশ্রমিকের জন্যে দর কষাকষিতে সাহায্য করবে, এবং তা করেওছে। আমি উচ্চমানের পরিশ্রমিক পেয়েছিলাম এই ছবির জন্যে।”

‘বোম্বে’ ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল। তামিল সুপারস্টার অরবিন্দ স্বামীর সঙ্গে এই ছবিতে মনীষার অনস্ক্রিন রসায়নও ভক্তদের দারুণ পছন্দ হয়েছিল। এই চলচ্চিত্রটি ১৯৯২ সালে ডিসেম্বরের এবং ১৯৯৩ সালের জানুয়ারির বোম্বে দাঙ্গার পটভূমিতে তৈরি করা হয়েছিল। সম্প্রতি মনীষা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তাঁকে চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালি এবং কিংবদন্তী অভিনেত্রী মুমতাজের সঙ্গে দেখা গিয়েছিল। গুঞ্জন, সঞ্জয় লীলার ‘হীরামান্দি’ তে দেখা যাবে হয়তো মনীষা এবং মুমতাজ দুজন কেই। জানা যাচ্ছে, এই ছবিতে মনীষা কৈরালার পাশাপাশি, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, হুমা কুরেশি এবং সোনাক্ষী সিনহা অভিনয় করবেন, তবে এর সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এছাড়াও মনীষা কৈরালাকে কার্তিক আরিয়ান এবং কৃতি স্যানন অভিনীত ‘শেহজাদা’-তেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। আর এই ফিল্মটি আল্লু অর্জুনের হিট তেলেগু নাটক ‘আলা বৈকুন্থাপুররামুলু’-এর একটি অফিসিয়াল হিন্দি রিমেক।

ট্রেনে টিকিট চেকিংয়ের সময় TTE-এর সামনে নিজের পোশাক ছিড়লেন মহিলা, তার পর…

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?

গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়েছিলেন, তারপরই হস্টেলে রহস্যমৃত্যু IIT ছাত্রের

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে