‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুর্গাপুজোর মণ্ডপে বাঙালির মাছ-মাংস খাওয়া নিয়ে বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য়ে বিতর্কের সৃষ্টি হয়। হাওড়ার লিলুয়ায় হনুমান কথা অনুষ্ঠানে বাগেশ্বর বাবা বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গে একটা জিনিসই খুব খারাপ লাগে, দুঃখ হয়, নবরাত্রির সময় মণ্ডপের আশেপাশে আমিষ খাওয়া হয়। যত সব খারাপ খাবার তৈরি হয়। নোংরা নোংরা খাবার খাওয়া হয়। যা আমার একেবারেই পছন্দ নয়। আমি বলব এবার পুজোয় সব হিন্দুরা জেগে উঠুন। যারা আমিষ খায় তাদের বহিষ্কার করা হোক। ওরা মোটেও ধার্মিক নয়। পাখণ্ডী।’ বাগেশ্বরের এই মন্তব্যেই তীব্র নিন্দার ঝড় বয়ে যায়। বাঙালির খাদ্যভাস নিয়ে মন্তব্য় করায় তীব্র নিন্দার ঝড় বয়ে চলেছে সোশ্য়াল মিডিয়া থেকে চায়ের ঠেকে।

আরও পড়ুন: ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

তার মাঝেই নিজের বক্তব্যের সাফাই দিলেন ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। সুদূর স্কটল্যান্ডের গ্লাসগো থেকে তিনি জানিয়েছেন, ‘পুজোয় আমিষ খেতে বারণ করার আমি কে? আমার বলিপ্রথা ভাল লাগে না। আর ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি। কেমন মা তিনি, যিনি ছেলের বলিদান দাবি করবেন? মা দুর্গা যদি বলি চাইতেন, তবে তিনি নিজেই তা নিতেন। প্রতিটি জীবের মধ্যেই শিব বিরাজমান এবং প্রতিটি জীবেরই বেঁচে থাকার অধিকার রয়েছে। মানুষের কোনও জীবকে হত্যা করার প্রয়োজন নেই। কেউ যা খেতে চায় বা যেভাবে জীবনযাপন করতে চায়, তা থেকে আমরা কাউকে আটকাতে পারি না।’

বলিপ্রথা নিয়ে বাগেশ্বর ধামের বাবা ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী জানান, ‘আমরা বলিদান প্রথা পছন্দ করি না। এটাই আমাদের বিশ্বাস। আমরা এটি পছন্দ করি না; আপনারা হয়তো এটি পছন্দ করেন।’ তবে বাগেশ্বর বাবা নিজের সাফাইয়ে বলেছেন, তিনি কাউকে মাছ-মাংস খেতে নিষেধ করেননি। তিনি এও বলেছেন, ‘আমিও বাঙালি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের, স্বামী বিবেকানন্দের শিষ্য।’

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের

উ‍ৎসবের মরশুমে বাড়িতেই ‘মুগ পুলি’ বানিয়ে পরিজনদের চমকে দিন

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার