কিংখানের জওয়ান ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনো ছবি মুক্তির আগে টিসার এবং ট্রেলার রিলিজ হওয়ার পরই তা নিয়ে বিতর্ক সৃষ্টি এক প্রকার ট্রেন্ড হয়ে উঠেছে। সম্প্রতি মুক্তি প্রাপ্ত কাঁটারা, রামসেতু, হেড বুশ থেকে শুরু করে আদি পুরুষ একের পর এক ছবি মুক্তির আগেই বিতর্কের সম্মুখীন হয়েছে। সম্প্রতি শাহরুখ খানের (Sharukh Khan) জওয়ান (Jawan) ছবির পোস্টার মুক্তি পাওয়ার পর এই ছবিকে ঘিরেও বিতর্ক দানা বেঁধেছে। গল্প চুরির অভিযোগ উঠেছে এই ছবির নির্মাতাদের বিরুদ্ধে। জানা গিয়েছে দক্ষিনী প্রযোজক মানিকম নারায়নণ তামিল সিনেমার প্রযোজকদের কাউন্সিলে এই অভিযোগ (Allegation) দায়ের করেছেন।

জনপ্রিয় দক্ষিনী পরিচালক অ্যাটলির পরিচালনায় জওয়ান ছবিতে অভিনয় করছেন কিং খান। ২০২১ সালে এই ছবির শুটিং শুরু হয়। দেশের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়। শাহরুখ খান ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন জয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মণির মতো অভিনেতা অভিনেত্রীরা। এমনকি দক্ষিণী তারকা বিজয়কে এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে বলে শোনা গিয়েছে। সম্প্রতি এই ছবির পোস্টার প্রকাশ করেছে ছবির নির্মাতারা। পোস্টারে বলিউড বাদশাহকে মুখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। পোস্টার মুক্তির পরই প্রযোজক মনিকমের অভিযোগ শাহরুখ অভিনীত জওয়ান ছবিটি বিজয়কান্ত অভিনীত তামিল ছবি ‘পেরারাসু’র নকল।

উল্লেখ্য ২০০৬ সালে মুক্তি পাওয়া দক্ষিনী ছবি ‘পেরারাসু’ অ্যাকশন ক্রাইম ছবি। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন বিজকান্ত। অপরদিকে ‘জওয়ান’ সিনেমাতেও দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। পাশপাশি ‘পেরারাসু’ ছবির সত্ব এখনও তাঁর কাছেই রয়েছে বলে দাবি করেছেন তামিল প্রযোজক মানিকম। তাই তাঁর অভিযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে তামিল ফিল্ম প্রোডিউসারস কাউন্সিল। তবে এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার অ্যাটলির নির্মিত ছবির বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে কেপি সেলভা নামে একজন সহকারী পরিচালক দাবি করেছিলেন যে অ্যাটলির পরিচালিত বিগিলের গল্পটি তাঁর গল্পের মতোই যা তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র লেখক সমিতিতে নিবন্ধিত করেছিলেন। পাশপাশি অপর একজন চলচ্চিত্র নির্মাতা অ্যাটলির পরিচালিত বিগিলের বিরুদ্ধে তাঁর শর্ট ফিল্মের গল্প চুরি করার অভিযোগ এনেছিলেন। ওই পরিচালক দাবি করেছিলেন যে তিনি গল্পটি একজন প্রযোজকের কাছে বর্ণনা করেছিলেন, যিনি সেটি অ্যাটলির কাছে ফাঁস করেছিলেন।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে