‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকস্তদ্ধ বলিউড

মোড়ক লেগেছে সঙ্গীত জগতে। বিগত কয়েকদিনে ভারতীয় সঙ্গীত জগতের একগুচ্ছ তারকার মৃত্যুর খবরে শোকাহাত দেশবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: মোড়ক লেগেছে সঙ্গীত জগতে। বিগত কয়েকদিনে ভারতীয় সঙ্গীত জগতের একগুচ্ছ তারকার মৃত্যুর খবরে শোকাহাত দেশবাসী। গত মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়ের। তারপরেই গভীর রাতে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বলিউড।

সকাল থেকেই টুইটে শোকবার্তা জ্ঞাপন করেছেন একাধিক তারকা। টুইটে অক্ষয় কুমার জানিয়েছেন, ‘সঙ্গীত জগতের আরও এক হীরেকে হারালাম আমরা। বাপ্পি দা আপনার গলার স্বর লক্ষাধিক মানুষের আনন্দের কারণ। সঙ্গীতের মাধ্যমে এত আনন্দ আনার জন্য ধন্যবাদ আপনাকে। পরিবারের প্রতি গভীর সমবেদনা। ওম শান্তি।’ বলিউডে থেকে টলিউড সর্বত্রই শোকের ছায়া গোটা দেশবাসীর চোখে জল। টুইটে শোকপ্রকাশ করে সমবেদনা জানিয়েছেন অজয় দেবগণ। তিনি বলেছেন, ‘আনন্দ দায়ক ও প্রাণবন্ত মানুষ ছিলেন বাপ্পিদা। ওনার মিউজিক ছিল অন্যমাত্রার। হিন্দি মিউজিকে কন্টেম্পরারি ঘরানা নিয়ে এসেছিলেন বাপি দাই। ওম শান্তি দাদা।’ বাপ্পি লাহিড়ীর সঙ্গে ছবি দিয়ে শোকপ্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। শোকপ্রকাশ করেছেন মিউজিক মায়েস্ট্রো এ আর রহমান। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে চিরঞ্জিবী থেকে রাম চরণ তেজা সকলেই শোকপ্রকাশ করেছেন।

বলিউডের প্রায় সমস্ত তারকা কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, করিনা কাপুর খান, অনন্যা পাণ্ডে থেকে শুরু করে প্রত্যেকেই গভীর সমবেদনা জানিয়েছেন বাপ্পি লাহিড়ীর প্রয়াণে। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত বছরের এপ্রিল মাসে বাপ্পি লাহিড়ির করোনা ধরা পড়ে। ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। কিছুদিন সেখানে থাকার পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। চলতি বছরে গত একমাস ধরে মুম্বইয়ের ক্রিটিকেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

উপনির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূলে অস্বস্তি, প্রার্থী খুঁজতেই ‘হিমশিম’ খাচ্ছে দল

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোন বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে