এই মুহূর্তে

১০ কোটি টাকার মানহানি মামলায় স্বস্তি পেলেন পলাশ, বোম্বে হাইকোর্টের বড় রায়

নিজস্ব প্রতিনিধি: মারাঠি অভিনেতা-প্রযোজক বিদ্যান মানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলায় গায়ক-চলচ্চিত্র নির্মাতা পলাশ মুচ্ছলকে স্বস্তি দিল বোম্বে হাইকোর্ট। গতবছরের নভেম্বরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ের কথা ছিল গায়িকা পালক মুচ্ছলের ভাই পলক মুচ্ছলের। এই নিয়ে একাধিক ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে খবরে ছিল। কিন্তু বিয়ের দিন হয়ে যায় ছন্দপতন। মাঝ পথেই বিয়ে ভেঙে যায় স্মৃতি-পলাশের। তখন জানা যায়, স্মৃতির বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে সাময়িক সময়ের জন্যে তাঁদের বিয়ে স্থগিত হয়েছে। কিন্তু পরে শোনা যায়, পলাশ মুচ্ছল স্মৃতিকে ঠকিয়েছেন। তাঁর অনেক রমণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি কয়েকজনের সঙ্গে তাঁর অন্তরঙ্গ কথোপকথনের স্ক্রিনশটও ভাইরাল হয়। এমন অবস্থায় স্মৃতি-পলাশের বিয়ে ভেঙে যায়। এবং স্মৃতি নিজেই জানান, তাঁদের আর বিয়ে হচ্ছে না। এমন আবহে পলাশের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে।

মারাঠি অভিনেতা-প্রযোজক বিদ্যান মানে পলাশের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ আনেন। পাশাপাশি স্মৃতির প্রতি অবিশ্বস্ততার অভিযোগও আনেন। এরপরেই, বিদ্যানের আনা অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে পলাশ তাঁর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। দাবি করেন, তাঁর সুনাম ও চরিত্র নষ্ট করার জন্যে বিদ্যান তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা, আপত্তিকর মন্তব্য করছেন। তাই তাঁকে ১০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠানো হয়েছে। এরপর থেকেই পলাশ এবং বিদ্যানের মধ্যে আইনি লড়াই চলছে। এখন, পলাশ বোম্বে হাইকোর্ট থেকে এই মামলায় অন্তর্বর্তীকালীন স্বস্তি পেয়েছেন। বোম্বে হাইকোর্ট মানহানির মামলায় বিদ্যান মানের বিরুদ্ধে একটি আদেশ জারি করেছে। বিষয়টি পলাশের আইনজীবী শ্রেয়াংশ আর মিঠারে নিশ্চিত করেছেন। আদালত বিদ্যানকে পলাশ সম্পর্কে কোনও বক্তব্য রাখতে নিষেধ করেছে। কারণ এটি তাঁর সুনামের ক্ষতি করবে। এই মামলার পরবর্তী শুনানি ১১ মার্চ।

বিদ্যান মানে অভিযোগ করেছিলেন যে, পলাশ তাঁর ৪০ লক্ষ টাকা প্রতারণা করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে তাঁদের দেখা হয়েছিল। যেখানে বিদ্যান পলাশের ছবি ‘নাজারিয়া’ এর সহ-প্রযোজনার আগ্রহ দেখিয়েছিলেন। ২০২৫ সালের মার্চ পর্যন্ত, বিদ্যান পলাশকে ছবিটির জন্য ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু ছবিটি আজও সম্পন্ন হয়নি দাবি করে তিনি পলাশের থেকে টাকা ফেরত চেয়েছিলেন, তখন তিনি কোনও সাড়া পাননি। বিদ্যান আরও বলেন, পলাশ বিয়ের সময় স্মৃতি মান্ধনার সঙ্গে প্রতারণা করেছেন, সেই কারণে ভারতীয় মহিলা ক্রিকেটাররা তাঁকে মারধর করেছেন। তবে পলাশ বিদ্যানের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে আইনি পথ হাঁটেন এবং তাঁর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। অবশেষে বোম্বে হাইকোর্টের রায় পলাশের পক্ষেই এলো।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরিয়ানভি গানে অশ্লীল শব্দ ব্যবহার, ফের আইনি বিপাকে র‍্যাপার বাদশা

মাঠে হার্দিক খেলছেন, গ্যালারিতে ছেলে অগস্ত্যকে আগলে রাখলেন প্রেমিকা মাহিকা

ঘন ঘন গর্ভধারণ ? সন্তান জন্মের সঠিক ব্যবধান নিয়ে অবাক করা তথ্য দিলেন চিকিৎসকরা

ফের ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা, ‘রাঙামতী’, ‘বিদ্যা ব্যানার্জি’-কে টপকে টিআরপি’র শীর্ষে কে?

৬৬ বছরে মা হচ্ছেন নীনা গুপ্তা! শাড়ির ফাঁকে স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প, জল্পনা তুঙ্গে

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করছে কর্নাটক সরকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte