রিচার্ড গেরেকে চুম্বন, শিল্পা শেঠী-র জবাব চাইল বম্বে হাইকোর্ট

শিল্পা শেঠির কোনও অশ্লীল কাজ করার উদ্দেশ্য ছিল৷ সংগঠিত ইভেন্টের উদ্দেশ্য ছিল দাতব্য এবং এইডস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। রিচার্ড গেরেও এই অনুষ্ঠানে উদারভাবে অবদান রেখেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী শিল্পা শেঠী-র বিরুদ্ধে একটি পুরনো মামলা বহুবছর পর আবার জেগে উঠেছে। ২০০৭ সালের ১৫ এপ্রিল, দিল্লির সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে একটি এইডস সচেতনতা মুলক প্রচারের সময়, যখন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী শিল্পা শেঠী, তখন তাঁর আমন্ত্রণে মঞ্চে উপস্থিত হন অভিনেতা রিচার্ড গেরে। যাঁকে অভিনেত্রী নিজে হাত ধরে স্টেজে নিয়ে যান। প্রকাশ্যে তাঁকে জড়িয়ে ধরেন এবং অভিনেতা রিচার্ড গেরে অভিনেত্রীর গালে চুম্বন করেন। এরপরেই জয়পুর, আলওয়ার এবং গাজিয়া বাদের কিছু বাসিন্দা শিল্পা এবং রিচার্ড দুজনার বিরুদ্ধেই ফৌজদারি মামলা দায়ের করেন। এই ঘটনা নিয়ে সেই সময়ে ব্যপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। এরপর ২০১১ সালে, অভিনেত্রী সমস্ত মামলা একত্রিত করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

অবশেষে, দুটি অভিযোগই মুম্বইয়ের ব্যালার্ড পিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করা হয়ে। সম্প্রতি বম্বে হাইকোর্ট চুম্বনের ঘটনার জন্য শিল্পা শেঠীর দায়ের করা আবেদনের জবাব চেয়েছেন। সহ-অভিযুক্ত রিচার্ড গেরে অভিনেত্রীকে প্রকাশ্যে চুম্বন করার অভিযোগে শিল্পার বিরুদ্ধেও অশ্লীলতা অভিযোগ আনা হয়। যদিও একটি বিস্তৃত শুনানির পর, শিল্পাকে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জামিন দিয়েছিল। কিন্তু আদালত এর বিরোধিতা করেছিলেন, কারণ এটি একটি সমন বিচারযোগ্য মামলা ছিল, তাই এইভাবে দোষীকে ছাড়া যায়না। দ্বিতীয় ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেট অভিনেত্রীকে অব্যাহতি দিতে অস্বীকার করলে, অভিনেত্রী চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যান।

অবশেষে ৭ জানুয়ারি শনিবার, শুনানির সময়, বিচারপতি আরজি আভাচটের সামনে, অ্যাডভোকেট মধুকর ডালভি ২০০৭ সালের ইভেন্টের ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে তিনি দাবি করেছেন যে, এই ভিডিও দেখে একেবারেই অনুমান করা যায় না যে, শিল্পা শেঠির কোনও অশ্লীল কাজ করার উদ্দেশ্য ছিল৷ সংগঠিত ইভেন্টের উদ্দেশ্য ছিল দাতব্য এবং এইডস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। রিচার্ড গেরেও এই অনুষ্ঠানে উদারভাবে অবদান রেখেছিলেন। শুধুমাত্র কিছু অসন্তুষ্ট ব্যক্তিরা অযাচিত প্রচার পাওয়ার জন্য এই ধরণের অভিযোগ এনেছেন।ডালভির শুনানির পর, বিচারপতি আভাচট উত্তরদাতাদের কাছে উত্তর চাওয়ার সিদ্ধান্ত নেন।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি