‘বোনু দিন দিন সব আরও কঠিন হচ্ছে’, রাখির দিনে স্মৃতিমেদূর ঐশ্বর্য

যেহেতু তাঁদের ভাই নেই, বোনরাই বোনদের রক্ষক, এই নীতিতেই বিশ্বাসী ছিলেন তাঁরা। দিদির কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছেন তাঁর সবচেয়ে কাছের বন্ধু, ‘বোনু’। তাই রাখির দিন বোনের স্মৃতিতে ভাসলেন অভিনেত্রীর দিদি ঐশ্বর্য শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের ২০ নভেম্বর পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর মৃত্যুতে আজও শোকস্তব্ধ গোটা টলিউড ইন্ডাস্ট্রি। দুবার ক্যান্সার জয় করেও জীবনের মুখ স্রোতে ফিরে এসেছিলেন তিনি, কিন্তু ভগবানের বোধহয় অন্যরকমই ইচ্ছে ছিল। তাইতো মাত্র ২৪ বছরেই নিজের কাছে টেনে নিলেন অভিনেত্রীকে। খুবই মিষ্টি স্বভাবের দাপুটে অভিনেত্রী ছিলেন তিনি। ১ লা নভেম্বর আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, দীর্ঘ ২০ দিনের কঠিন লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কাছে হার মানেন অভিনেত্রী। অল্প কিছুদিন অভিনয় কেরিয়ারে অনেকগুলি সিরিয়াল করেছেন, সঙ্গে অজস্র ভক্তের সংখ্যাও অর্জন করে নিয়েছিলেন।

তবে তাঁর নামের সঙ্গে আরও একজনের নাম জড়িয়ে রয়েছে এখনও, তিনি হলেন অভিনেত্রীর ভালবাসার মানুষ সব্যসাচী চৌধুরী। তাঁদের প্রেমকাহিনী শহরের নতুন প্রেমের উপাখ্যান ছিল, মৃত্যুর আগে একেবারেই কাছছাড়া করতেন না ঐন্দ্রিলাকে। কিন্তু বেঁধে রাখতে পারলেন কই। কিছুদিন আগেই মরণোত্তর সম্মান পেয়েছেন ঐন্দ্রিলা টেলি আকাডেমি অ্যাওয়ার্ড থেকে। যা নিতে গিয়ে কান্নায় ভাসিয়ে দেন অভিনেত্রীর মা। এছাড়াও তাঁর দিদিও মাঝে মধ্যেই অভিনেত্রীর সঙ্গে তাঁর বিশেষ মুহূর্তগুলি স্মৃতিচারণ করেন। যেমন প্রতিবছর রাখির দিন দুই বোন একে অপরকে রাখি পরাতো। যেহেতু তাঁদের ভাই নেই, বোনরাই বোনদের রক্ষক, এই নীতিতেই বিশ্বাসী ছিলেন তাঁরা। দিদির কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছেন তাঁর সবচেয়ে কাছের বন্ধু, ‘বোনু’। তাই রাখির দিন বোনের স্মৃতিতে ভাসলেন অভিনেত্রীর দিদি ঐশ্বর্য শর্মা। ইনস্টাগ্রামেও ঐশ্বর্য বোনের অদেখা একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘যত দিন যাচ্ছে সব আরও কঠিন হচ্ছে। হ্যাপি রাখি বোনু’। 

ঐন্দ্রিলার দিদি হওয়ার সুবাদে ঐশ্বর্যর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ২২ হাজার। ঐশ্বর্যর শেয়ার করা ভিডিওতে দেখা গেল, বাইরে বৃষ্টি, কোনও এক রিসর্টের বারান্দায় চেয়ারের উপর চুপটি করে বসে আছেন ঐন্দ্রিলা লাল পোশাকে। সঙ্গে মিষ্টি হাসি তাঁর। পোস্টটি ভাইরাল হতেই এক নেট-নাগরিক লেখেন, ‘এই হাসিটা খুব মিস করি। যেখানে আছো ভালো থেকো।’ আরেকজন লিখলেন, ‘হয়তো আবার সে জন্মগ্রহণ করেছে। এবারের জীবনটা যেন এত কষ্টের আর অল্পদিনের না হয়। অনেক ভালোবাসায় আর অনেকটা সুখে বেঁচে থাকো নতুন জন্মে।’

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর