‘ব্রাহ্মণরা ইব্রাহিমের একটি বংশ’, বিতর্কের ঝড় উঠতেই ক্ষমা চাইলেন লাকি আলি

হিন্দু ভাই-বোনদের’ কাছে ক্ষমা চাইলেন গায়ক-অভিনেতা লাকি আলি ফেসবুকে ক্ষমা চাইলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের স্বনামধন্য গায়ক লাকি আলি। মাঝেই মাঝেই তাঁর করা একাধিক বেফাঁস মন্তব্য উঠে আসে খবরের পাতায়। বলিউডের প্রয়াত অভিনেতা মেহমুদের ছেলে হলেন লাকি আলি। ১৯৯৬ সালে হিট অ্যালবাম ‘সুনোহ’ দিয়ে সঙ্গীতের জগতে প্রবেশ করেন লাকি আলি এবং তাঁর সুরের স্পর্শে অর্জন করেছেন অসংখ্য পুরস্কার। তবে তিনি শিশুশিল্পী হিসেবেও অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন, তবে বড় হয়ে সংগীত জগতেই মনোনয়ন করেন।

তিনি ‘ছোটে নাওয়াদ’, ‘ইয়ে হ্যায় জিন্দেগি’, ‘হামারে তুমহারে’, ‘ত্রিকাল’, ‘সুর’, ‘কাঁটে’ এবং ‘কসাক’-এর মতো একাধিক সিনেমায় অভিনয় করেন। যদিও দীর্ঘদিন তাঁকে সিনেমায় দেখা যায়নি। তবে বর্তমানে দেশ ও বিদেশে একাধিক লাইভ শো করেছেন লাকি আলি। সম্প্রতি তাঁর একটি বেফাঁস মন্তব্যের জন্যে ‘হিন্দু ভাই-বোনদের’ কাছে ক্ষমা চাইলেন গায়ক-অভিনেতা লাকি আলি ফেসবুকে ক্ষমা চাইলেন। সম্প্রতি তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছিলেন যে, ‘ব্রাহ্মণ’ নামটি এসেছে ‘আব্রাম’ থেকে। তিনি আরও বলেন, “ব্রাহ্মণ’ নামটি এসেছে ‘ব্রহ্মা’ থেকে। যা ‘আব্রাম’ থেকে এসেছে। আব্রাহাম বা ইব্রাহিম থেকে, অর্থাৎ ব্রাহ্মণরা ইব্রাহিমের একটি বংশ। সুতরাং ইসলাম ধর্ম সকল জাতির পিতা। যা নিয়েই একেবারে কেঁপে ওঠে সোশ্যাল মিডিয়া। কয়েক ঘণ্টা পর পোস্টটি মুছেও ফেলা হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি, উল্টে বিতর্ক থামাতে শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হলেন লাকি আলি।

অবশেষে ক্ষমা চেয়ে সোশ্যাল পোস্টে লাকি লিখলেন, ‘প্রিয় সবাই, আমার আগের পোস্টে বিতর্ক সৃষ্টি হয়েছে বুঝতে পারছি। আমার উদ্দেশ্য, কারুর মধ্যে কষ্ট বা রাগ সৃষ্টি করা নয় এবং আমি গভীরভাবে দুঃখিত। আমার উদ্দেশ্য ছিল সকলকে কাছাকাছি নিয়ে আসা। বুঝতে পারছি যা আমি বলতে চেয়েছিলাম, তা বোঝাতে পারিনি। এরপর থেকে আমি যা পোস্ট করব, তার বাক্যাংশ সম্পর্কে আরও সচেতন হব। কারণ আমি বুঝেছি আমার বক্তব্য অনেক হিন্দু ভাই-বোনকে বিরক্ত করেছে। সে জন্য আমি গভীরভাবে দুঃখিত। আমি তোমাদের সবাইকে ভালবাসি।’

​

 

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা