‘জুদাই’ ছবিতে ভাইয়ের সঙ্গে বউয়ের রোমান্স, ফ্লপ হওয়ার শঙ্কা থাকলেও মেনে নিয়েছিলেন বনি

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত 'জুদাই' ছবিটি করার সময়ে কীভাবে লোকেরা তাঁকে সতর্ক করেছিলেন যে জুদাই চলচ্চিত্রটি ফ্লপ হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা অনিল কাপুর, শ্রীদেবী এবং উর্মিলা মার্তন্ডকর অভিনীত ‘জুদাই’ ছবিটি বলিউডের অন্যতম জনপ্রিয় ব্লকবাস্টার চলচ্চিত্র হিসেবে আজও স্বীকৃত। ছবিটির পারিবারিক কেন্দ্রিক হলেও আজকাল এহেন পারিবারিক কেন্দ্রিক খুব একটা দেখা যায় না বললেই চলে। বড়লোক হওয়ার লোভে সতীন নিয়ে ঘর করতেও প্রস্তুত ছিলেন শ্রীদেবী।

ছবিটি বক্সঅফিসে যেমন হিট হয়েছিল তেমনি শ্রীদেবী, অনিল এবং উর্মিলার কেরিয়ারেরও টার্নিং পয়েন্ট ছিল এটি। তবে আপনারা নিশ্চয়ই সবাই জানেন, এই ছবির প্রযোজক ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। নিজে প্রযোজক হয়েও ছবিতে ভাইয়ের সঙ্গে বউয়ের রোমান্স মেনে নিয়েছিলেন বনি। তবে বলিউডে নিজের পরিবারের সঙ্গে কাজ করেছেন একাধিক পরিচালক-প্রযোজক, এমন উদাহরণ একাধিক রয়েছে। বনিও ব্যতিক্রম নন, তিনিও তাঁর পরিবারের সহযোগিতায় ‘জুদাই’ ছবিটি নির্মাণ করেছিলেন।

৪ নভেম্বর তাঁর প্রযোজনায় মুক্তি পেয়েছে, মিলি। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তাঁর কন্যা জাহ্নবী। সম্প্রতি এই ছবির ট্রেলারটি লঞ্চ অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে, বনি স্মরণ করেছিলেন যে, ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুদাই’ ছবিটি করার সময়ে কীভাবে লোকেরা তাঁকে সতর্ক করেছিলেন যে জুদাই চলচ্চিত্রটি ফ্লপ হবে। কারণ দর্শকরা শ্রীদেবী এবং তাঁর ভাই অনিল কাপুরকে রোমান্টিক জুটি কিছুতেই মেনে নেবেন না। কিন্তু তা একেবারেই হয় নি, ছবিটি বক্সঅফিসে রীতিমতো বোমা ফেলেছিল। তবে সেই সময়ে অনিল-শ্রীদেবীর জুটি ছিল বলিউডের অন্যতম সেরা জুটি। এমনকি বনি অনিল কাপুরের মিস্টার ইন্ডিয়ার মুক্তির সময়েও অনুরূপ গসিপের কথা স্মরণ করে বলেছিলেন, এই ছবিটির সময়ও লোকেরা অনিলকে ছবিটি না করার জন্য সতর্ক করেছিলেন, কারণ সম্পূর্ণ চলচ্চিত্রে অনিলের চরিত্রটির বড় অংশ অদৃশ্য ছিল। তাই বনি ছবিতে অনিলের চেয়ে শ্রীদেবীর ভূমিকা বেশি হাইলাইট করেছিলেন। তবে লোকজনের কুকথা একেবারেই ছবির উপর কোনো প্রভাব ফেলে নি, বরং অনিলের মিস্টার ইন্ডিয়াও বলিউডের ইতিহাসের একটি সুপারহিট সিনেমা ছিল।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের