Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যান্সারের কাছে হার মেনে চিরঘুমের দেশে ‘বুনিয়াদ’ খ্যাত মঙ্গল ধিঁলো

বিনোদন জগতে তাঁর আত্মপ্রকাশ ১৯৮৬ সালে ‘কথাসাগর’ ধারাবাহিকের মাধ্যমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে অবশেষে হার মানলেন ‘বুনিয়াদ’ খ্যাত অভিনেতা মঙ্গল ধিঁলো। পঞ্জাবের লুধিয়ানার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে, অনুরাগী ও ভক্তদের মাঝে।

বর্ষীয়ান অভিনেতার মৃত্য সংবাদ নিশ্চিত করেছেন অভিনেতা যশপাল শর্মা (Actor Yashpal Sharma)। মঙ্গল ধিঁলোর প্রয়ানে ফেসবুকে শোকপ্রকাশ করে যশপাল শর্মা লিখেছেন, ‘মঙ্গল ধিঁলোজি আরআইপি’। ‘জুনুন’, ‘বুনিয়াদ’ এর অভিনেতার অসংখ্য ভক্ত অভিনেতাকে স্মরণ করেছেন। এক অনুরাগী টুইটারে লিখেছেন, ‘ওহ! তিনি খুব ভালো অভিনেতা ছিলেন। আমি তাঁকে অনেক ধারাবাহিক থেকে স্পষ্টভাবে মনে করি – জুনুন, বুনিয়াদ।’

গত শতকের আটের দশকে ‘খুন ভরি মাঙ্গ’, ‘দয়াবান’, ‘নাকাবন্দি’, ‘কাঁহা হ্যায় কানুন’, ‘দালাল’, ‘ট্রেন টু পাকিস্তান’ ইত্যাদি ছবিতে অভিনয় করে মঙ্গল ধিলোঁ সর্বভারতীয় দর্শকদের নজর কাড়েন। তবো বিনোদন জগতে তাঁর আত্মপ্রকাশ ১৯৮৬ সালে ‘কথাসাগর’ ধারাবাহিকের মাধ্যমে। ওই বছরই সিরিয়াল ‘বুনিয়াদে’ও অভিনয় করেন তিনি। পরবর্তী সময়ে ‘জুনুন’, ‘কিসমত’, ‘দ্য গ্রেট মারাঠা’, ‘প্যান্থার’, ‘সাহিল’, ‘যুগ’ প্রভূতি সিরিয়ালেও কাজ করেছেন বর্ষীয়ান অভিনেতা।

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

রাজনীতিতে নামতে চাপ দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মামলা, আজ তামিলনাড়ুর ‘হবু’ মুখ্যমন্ত্রী বিজয়

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো

পদ্ম ফুটতেই তুলকালাম, হাওড়ায় বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’-এর অভিযোগ