‘ইন্ডাস্ট্রির দ্বিতীয় কাঞ্চন’, নেটিনাগরিকের বিদ্রুপে চাঁচাছোলা শোভন

Share:

নিজস্ব প্রতিনিধি : টলিপাড়ায় গুঞ্জন এবার শোভনকে নিয়ে। স্বস্তিকা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর টলিপাড়ার অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে নাম জড়িয়েছে শোভনের। এর আগেও এক সময় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক চর্চা ছিল তুঙ্গে। প্রেম ভেঙেছে, তবে অতীত ভুলে নিজের জীবনে এগিয়ে গিয়েছেন শোভন।সম্প্রতি গায়কের জন্মদিন উপলক্ষ্যে একটি গান প্রকাশ্যে আনেন তিনি।সারা গান জুড়েই ছিল এক নারীর ছায়া। অনেকেরই ধারণা সেই ছায়া- নারী আসলে সোহিনী।সম্পর্কে নিয়ে মুখ খোলেন নি তাঁরা।তবে তাঁরা নাকি একসাথে ঘুরতে গিয়েছিলেন সুইডেন।সুইডেনের পর তাঁরা নাকি শান্তিনিকেতনে ঘুরতে গেছেন,সেখানে একটি গান করেন গায়ক।এই গান গাওয়ার উদ্দেশ্য হিসেবে তিনি বলেন, ‘এই গানটি বিশেষ ব্যক্তির জন্য বানানো, ক্যামেরার ও প্রান্তে যিনি আছেন তাঁরই জন্য এই গানটি গাওয়া।’ আর তাতেই কটাক্ষের সুর ভেসে আসে নেটপাড়ায়। একজন সামাজিক মাধ্যমে লেখেন ‘সব ঠিক আছে কিন্তু তুমি তো দেখছি শ্রাবন্তী, কাঞ্চন এদেরকেও ছাড়িয়ে যাবে ভাই। তবে একটা ফারাক আছে তোমার মধ্যে, ওরা বিয়ে করে ছাড়ে আর তুমি বিয়ে না করেই।’ 

তবে পাল্টা জবাব দিতে ছাড়ে নি শোভন। তিনিও পাল্টা জাবাবে লেখেন তাই তো ‘ছড়িয়ে ফেলছি না,ছাড়িয়ে যাচ্ছি।’ অন্যদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে এর আগে সম্পর্কে ছিলেন সোহিনী। কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদ হয়েছে বছর দেড়েক আগেই। আপাতত চুটিয়ে প্রেম করছেন শোভন সোহিনী বলে শোনা যায়। যদিও সম্পর্কের কথা স্বীকার করেন নি।

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?