অপু-শাকিবের সম্পর্ক নিয়ে নয়া গুঞ্জন

সঞ্চালক অপুকে জিজ্ঞেস করেছিলেন যে, জীবন তো এভাবে একা চলবে না। কখনও তো একজন লাইফ পার্টনার লাগবে? এর জবাবে অপু বলেন, ‘যেভাবে জয়ের খেয়াল রাখে শাকিব, আমি মনে করি- তাহলে আর নতুন কাউকে লাগবে কেন?’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এখন তাঁরা আলাদা হয়ে গেলেও ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত দম্পতি ছিলেন তাঁরা। এখনও যে তাঁদের নিয়ে গসিপ হয় না তা বলা যায়না। কিছুদিন আগেই তো তাঁদের সম্পর্ক জোড়া লাগা নিয়ে একটি গুজব রটেছিল। তবে এই বিষয়ে একেবারে স্পিকটি নট তারকা জুটি। হ্যাঁ, কথা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ও তাঁর ঘরণী অপু বিশ্বাসকে নিয়ে। কিং খানের পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন দুটোই চর্চিত। তবে অপু বিশ্বাসের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে শাকিবের। এখন তাঁর দ্বিতীয় সন্তানের মা বুবলী। তবে তাঁর সঙ্গেও ঘর করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেতা। এদিকে মাস কয়েক আগেই অপুর সঙ্গে শাকিবের একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। তখন থেকেই গুঞ্জন উঠেছিল যে, তাঁদের বোধ হয় সম্পর্ক জোড়া লাগছে। কিন্তু আদতে সত্যিটা ঠিক কী? 

কিন্তু অপু যে এখনও শাকিবকেই স্বামী হিসেবে মানেন, তা সম্প্রতি অভিনেত্রীর কিছু বক্তব্যে প্রকাশ পেল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু জানালেন, জীবনে নতুন কোনও লাইফ পার্টনারের প্রয়োজন নেই তাঁর। কারণ শাকিব খান তো আছেই। তাঁদের সম্পর্কের গুঞ্জনের বিষয়টি আবারও উস্কে গেল। তাহলে কি এখনও শাকিবকেই স্বামী হিসেবে মানেন অপু বিশ্বাস? যদিও প্রশ্নটা ছিল ভিন্ন। সঞ্চালক অপুকে জিজ্ঞেস করেছিলেন যে, জীবন তো এভাবে একা চলবে না। কখনও তো একজন লাইফ পার্টনার লাগবে? এর জবাবে অপু বলেন, ‘যেভাবে জয়ের খেয়াল রাখে শাকিব, আমি মনে করি- তাহলে আর নতুন কাউকে লাগবে কেন?’ এরপরেই সঞ্চালক নায়িকাকে থামিয়ে জিজ্ঞেস করেন, জয়ের জন্য লাগবে না। কিন্তু অপুর জন্য? এর জবাবেও একই উত্তর দেন তিনি।

অপু বলেন, ‘আমার ক্ষেত্রেও তাই।’ তাঁকে এখনও শাকিব খান সব ক্ষেত্রে সাহায্য করেন। অপু বিশ্বাস বলেন, ‘আমি তো অতীত কিছু খুঁজে পাই না। আমার কাছে সবই নর্মাল। আমার বন্ধুরা আছে, আপনারা আছেন। এসব কিছুর পরেও নতুন কাউকে লাগবে কেন?’ সূতরাং অপু বিশ্বাসের কথায় প্রমাণিত, বিচ্ছেদ হোক বা যাই হোক না জয়ের বাবাকেই তিনি এখনও প্রাধান্য দেন, তাই নতুন জীবনসঙ্গী তিনি চান না। 

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

মাত্র ২০ টাকার জন্য বৃদ্ধকে মাথায় আঘাত করে খুন, গ্রেফতার অভিযুক্ত

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পুজোর ছুটিতে ঘুরে আসুন শিমলা-কুফরি-চণ্ডীগড়, জানুন IRCTC-র বিশেষ প্যাকেজ

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী