স্মৃতি টানলেন অনুরাগ! ক্যান্সার যুদ্ধের কারনেই পরিচালক থেকে ছোট পর্দার বিচারক

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিনেত্রী মহিমা চৌধুরীর স্তন ক্যান্সারের সংক্রমণের কথা। অভিনেত্রী এখন অনেকটাই সুস্থ। তিনি নিজেই জানিয়েছেন এই কথা। প্রায় তিন চার মাস আগে তিনি এই রোগ থেকে রেহাই পেয়েছেন। এবার প্রকাশ্যে এল চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসুর ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের কথা। তিনিও ২০০৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। পরিচালক নিজেই জানালেন যে, এরপরেই জীবনের প্রতি নাকি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছে। ২০০৪ সালে অনুরাগ বসুর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এমনকী তাঁর একদম শেষ পর্যায়ে এই রোগটি ধরা পড়েছিল, তখনই ডাক্তাররা তাঁকে বলে দিয়েছিলেন যে, অনুরাগ বসু আর মাত্র দুই সপ্তাহ বাঁচতে পারেন। তখন তাঁর স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সম্প্রতি একটি চ্যানেলের টক শোয়ের সর্বশেষ এপিসোডে এসে নিজের জীবনের এই ভয়ঙ্কর অধ্যায়ের কথা শেয়ার করলেন মার্ডার, গ্যাংস্টার, লাইফ ইন আ… মেট্রো এবং বরফির মতো হিট ছবির পরিচালক অনুরাগ বসু। পরিচালক জানালেন, তাঁর এই রোগের সূত্রপাত মুখে বড় ফোসকা থেকে।

সেই সময়ে চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু অনুরাগ তা শোনেননি। তখন তিনি সিনেমা নির্মাণের কাজই বেছে নেন এবং শ্যুটিং শুরু করেন। কিন্তু একদিন সন্ধ্যাতে তাঁর শারিরীক অবস্থা খারাপ হতে দেখে, মুকেশ ভাট তাঁকে শ্যুটিং প্যাক-আপ করতে বলেন। এরপর তিনি অসুস্থ অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি হয়। তবে তখন শুধুমাত্র মাথাব্যথা এবং শারিরীক দুর্বলতা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু রাত যত বাড়ে তাঁর শরীরের অবস্থা ততই অবনতি হতে শুরু করে। এমনকী সেই সময়ে তিনি বাবা-মায়ের সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিলেন। কারণ তাঁর বাবা-মা তাঁর এই দৃশ্য সহ্য করতে পারবেনা। এরকম অবস্থা হয়েছিল যে, তখন পরিচালকের অভ্যন্তরীণ অঙ্গগুলি দিয়ে রক্তপাত হতে শুরু করে। তাঁকে ক্রমশ রক্ত দেওয়া হয়। সেই সময়ে, মহেশ ভাট তাঁকে এমন অবস্থায় দেখে তিনি খুব ভেঙে পড়েন, তিনি অনুরাগের কপালে হাত রেখে রীতিমতন কাঁপতে শুরু করে। তখনই তিনি বুঝতে পারলেন যে, ডাক্তার নিশ্চয়ই মৃত্যুর শেষ ইঙ্গিত দিয়ে দিয়েছেন। শেষ পর্যায়ে তাঁর মুখ চোখে ফুলে গিয়েছিল।

নিঃশ্বাস নিতে পারছিলেন না। চারপাশ দিয়ে যেন মৃত্যু ঘিরিয়ে ফেলেছিল তাঁকে, ডাক্তারদের কোনো ওষুধই যেন কাজে লাগছিল না। তখনই তাঁকে টাটা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়, টাটা হাসপাতালে পৌঁছানোর পরেই তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। সেই হাসপাতালে সহজে বেড পাওয়া যায়না, কিন্তু সুনীল দত্তের সহায়তায় তিনি শেষমেশ হাসপাতালে ভর্তি হন।

তাই তিনি নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অংশ হতে পেরে ধন্য মনে করেন। সেই সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ হওয়ার জন্যই অবিলম্বে তিনি বেড পেয়ে যান এবং দ্রুত চিকিৎসা শুরু হয়। সেই সময়ে তাঁকে বাঁচানোর জন্যে অনেকেই রক্তের যোগান দেন। তাঁদেরকে এখনও চেনেন না তিনি। এরপরই তিনি কিছুদিন কেমোথেরাপি পান। সেখানে তাঁকে নতুন ওষুধ দেওয়া হয় এবং আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে থাকেন তিনি। আর তখন তিনি টেলিভিশনে ফিরে গিয়েছিলেন, কেননা তখন তাঁর চিকিৎসার জন্যে অনেক অর্থের দরকার ছিল। এই কঠিন সংগ্রামের সঙ্গে রীতিমতন লড়াই করে আজ তিনি এই জায়গায়, তাই সেই কঠিন পরিস্থিতির কথা মার্ডার, গ্যাংস্টার, লাইফ ইন আ… মেট্রো এবং বরফির মতো হিট ছবির পরিচালক এখনও ভুলতে পারেন না।

চড়ুই, পায়রা নাকি পেঁচা, বাড়িতে কোন পাখির বাসা শুভ? কে ডেকে আনে বিপদ?

কেতুর অবস্থানের বড় পরিবর্তন, কোন ৩ রাশির জাতকদের জীবনে বাড়তে পারে চাপ?

ভুলেও আজ গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন না, খরচ বাড়বে, লক্ষ্মী ৫ রাশির উপর প্রসন্ন

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত! মমতার বিরুদ্ধে দায়ের FIR

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস