পুষ্পা-২ ছবির একাধিক সংলাপ শব্দ বদলানোর নির্দেশ সেন্সর বোর্ডের

যেটিকে মুছে ফেলা হয়েছে। 'ভেঙ্কটেশ্বর' শব্দটি বদলে 'ভগবান' করা হয়েছে, এবং 'ডেঙ্গুড্ডি' শব্দটি প্রতিস্থাপন করতে বলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু অপেক্ষার অবসান! আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলছে ‘পুষ্পা 2’। যে ছবি করোনার মরসুমেও দর্শকদের রীতিমতো হলে টেনে নিয়ে গিয়েছিল। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ছবির প্রথম পার্ট বক্সঅফিসে প্রায় ৫০০ কোটির বেশি আয় করেছিল। ছবির গান, সংলাপ, কাহিনী সবটা আজও ইনস্টাগ্রামে রাজত্ব করছে। যাই হোক, ভক্তদের প্রায় ৩ বছরের অপেক্ষার অবসান। আগামী ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানার প্যান ইন্ডিয়ান ছবি ‘পুষ্পা ২’। ইতিমধ্যেই ছবির প্রচার জোরকদমে শুরু করেছেন নির্মাতারা। কিন্তু তার আগেই বিপত্তি।

ছবি মুক্তির আগেই ছবির একাধিক দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ CBFC-র। CBFC-র থেকে U/A শংসাপত্র পেয়েছে পুষ্পা 2। তবে রয়েছে কিছু শর্ত। একটি প্রতিবেদন অনুসারে, ‘পুষ্পা 2-এর রানটাইম ৩ ঘন্টা ২০ মিনিট, ভারতীয় সিনেমার দীর্ঘতম চলচ্চিত্রগুলির মধ্যে একটি হতে চলেছে ছবিটি। সিবিএফসি ছবির কিছু ছোটখাটো পরিবর্তনের নির্দেশ দিয়েছে। যাতে দর্শকদের কাছে ছবিটি সাচ্ছন্দ্য হয়। এছাড়াও ছবিতে  তিনটি গালিগালাজ করা শব্দের প্রয়োগ করা হয়েছিল। যেটিকে মুছে ফেলা হয়েছে। ‘ভেঙ্কটেশ্বর’ শব্দটি বদলে ‘ভগবান’ করা হয়েছে, এবং ‘ডেঙ্গুড্ডি’ শব্দটি প্রতিস্থাপন করতে বলেছে। শুধু তাই নয়, সেন্সর বোর্ড একটি দৃশ্যও বদলাতে বলেছে। যেখানে মানুষের কাটা পা-কে বাতাসে উড়তে দেখানো হয়েছিল। নির্মাতারা এটি মুছে ফেলতে বলেছে। অন্য একটি দৃশ্যে, নায়ককে একজন ব্যক্তির কাটা হাত ধরে থাকতে দেখা গিয়েছিল, যেটিতে নায়কের মুখে জুম করতে বলেছে সিবিএফসি, যাতে রক্তাক্ত অংশটি পর্দায় দেখানো না হয়। এতগুলো দৃশ্য কাটছাঁটের পরেই সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছে পুষ্পা 2।

আল্লু অর্জুন ছাড়াও, পুষ্পা 2-এ রশ্মিকা মান্দানা তাঁর স্ত্রী শ্রীবল্লী এবং ফাহাদ ফাসিল প্রধান প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করেছেন। ইতিমধ্যেই বিদেশেও ছবিটিকে নিয়ে উত্তেজনা প্রকাশ পেয়েছে। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, পুষ্পা 2 শাহরুখের ‘জওয়ান’-এর বক্সঅফিস রেকর্ড ভাঙতে চলেছে।

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর