সমীর ওয়াংখেড়ে মামলায় মডেল মুনমুন ধামেচাকে তলব সিবিআইয়ের

CBI সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজি মামলায় মুনমুনের বক্তব্য রেকর্ড করার জন্য তাঁকে তলব করেছে। আজই মুনমুনের সিবিআই-এর সামনে হাজির হওয়ার কথা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিবিআই) শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে বিনা দোষে গ্রেপ্তারের অপরাধে প্রাক্তন NCB জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা এনেছেন। পাশাপাশি ঘুষ নেওয়ার অভিযোগে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত অব্যাহত। এবার সমীরের বিরুদ্ধে বক্তব্য রেকর্ড করার জন্য আরিয়ান মামলার সঙ্গে যুক্ত অন্যতম স্বনামধন্য মডেল মুনমুন ধামেচাকে তলব করল সিবিআই। ২০২১ সালের অক্টোবরে মুম্বই ড্রাগ ক্রুজ মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে একজন ছিলেন মুনমুন। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুসারে, CBI সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজি মামলায় মুনমুনের বক্তব্য রেকর্ড করার জন্য তাঁকে তলব করেছে। আজই মুনমুনের সিবিআই-এর সামনে হাজির হওয়ার কথা রয়েছে। এর আগে, মামলায় দুর্নীতি এবং ‘অসঙ্গতি’র অভিযোগের পরে, এনসিবি দ্বারা নিযুক্ত এসআইটি দল এই মামলা থেকে আরিয়ানের নাম বাদ দেয়। SIT-এর কথায়, আরিয়ানকে ‘ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু’ করা হয়েছে।

এছাড়া সম্প্রতি, এমনও রিপোর্টে বলা হয়েছিল যে, ঘুষের মামলায় শাহরুখ এবং আরিয়ানের বক্তব্য রেকর্ডের জন্যে সিবিআই ডাকতে পারে। হিন্দুস্তান টাইমস অনুসারে, “CBI অফিসার বলেছেন, আমরা শীঘ্রই আরিয়ান খান এবং শাহরুখ খানের বিবৃতি রেকর্ড করব, যার কাছ থেকে ওয়াংখেড়ের নির্দেশে অভিযুক্ত কিরণ গোসাভি এবং সানভিল ডি’সুজা ২৫ কোটি টাকা দাবি করেছিলেন। ষড়যন্ত্রের গভীরে যাওয়ার জন্য তাঁদের বিবৃতি রেকর্ড করা প্রয়োজন।” যদিও বম্বে হাইকোর্ট এখনও সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে CBI-কে কোনও পদক্ষেপ নিতে না করেছে। উল্লেখ্য, বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় ফাঁসানো এনসিবির প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মামলা এখনও অব্যাহত। তবে আদালত এখনও তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেয়নি। ২০২১ সালে মুম্বইয়ে একটি বিলাসবহুল নৌ অভিযান চালিয়ে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন প্রাক্তন NCB প্রধান সমীর ওয়াংখেড়ে। আরিয়ানের কাছ থেকে মাদক পাওয়া গিয়েছে, এই অভিযোগের নিরিখেই গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। ঘটনায় টানা ২২ দিন জেল হেফাজতে কাটিয়ে জামিনে মুক্তি পান আরিয়ান।

অবশেষে পর্যাপ্ত প্রমাণের অভাবে ২০২২ সালের মে মাসে আরিয়ানকে বেকসুর খালাস করা হয়। কিন্তু ঘটনার তদন্তে নেমে সিবিআই জানতে পারে, আরিয়ানকে ফাঁসিয়েছিলেন খোদ সমীর ওয়াংখেড়ে নিজেই। তাঁর কাছে পর্যাপ্ত কোনও তথ্য ছিলনা। এমনকী অভিযোগ, সমীর আরিয়ানকে ছেড়ে দেওয়ার জন্যে ২৫ কোটি টাকা ঘুষ দাবি করেন শাহরুখ পরিবারের কাছে, নয়তো আরিয়ানকে ফাঁসিয়ে দেবেন বলেও হুমকি দেন। অবশেষে ১১ মে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তবে আদালতের নির্দেশ সমীরকে এক্ষুনি গ্রেপ্তার করা যাবে না। এদিকে মে মাসে প্রাক্তন এনসিবি প্রধানের সঙ্গে এসআরকে-র একটি চ্যাট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ওয়াংখেড়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে এই চ্যাটগুলি উপস্থাপন করে বোম্বে হাইকোর্টে আবেদন দাখিল করেছেন বলে অভিযোগ, যেখানে দেখা যায়, শাহরুখ তাঁর ছেলেকে মুক্তি দেওয়ার জন্য একাধিকবার ওয়াংখেড়েকে অনুরোধ করেন। যেটি কিনা একেবারেই ভুয়ো।

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস