নব নালন্দার রবীন্দ্র স্মরণ বিশেষ রবীন্দ্র ভাবনায় হয়ে উঠল আরও রঙিন

নব নালন্দার রবীন্দ্র স্মরণ, কবিপক্ষে এই বিশেষ আয়োজনে নব নালন্দার তরফে বরাবরের মত এক অনায়াস ও সুদক্ষ আয়োজনের সাক্ষী হল শহর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নব নালন্দার রবীন্দ্র স্মরণ, কবিপক্ষে এই বিশেষ আয়োজনে নব নালন্দার তরফে বরাবরের মত এক অনায়াস ও সুদক্ষ আয়োজনের সাক্ষী হল শহর। শহর বলা ভুল নানা প্রান্তের মানুষের কাছে নব নালন্দার এই অনুষ্ঠান এক বিশেষ আকর্ষণ। শুক্রবার এই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে আয়োজিত কবিপক্ষের অনুষ্ঠানটি সম্পূর্ণ করা হল। যা আয়োজিত হয়েছিল ২৫শে বৈশাখ সকালে নব নালন্দা সংলগ্ন ব্যুলেভার্ডে। বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠান ওইদিন শেষ করা গেলেও প্রাকৃতিক দুর্যোগের জেরে বন্ধ হয়ে যায় ছাত্রছাত্রীদের অনুষ্ঠানটি। সেই অসম্পূর্ণ অনুষ্ঠানটিই শুক্রবার, ২০মে আয়োজিত হল।

নানা বয়সের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ও তাদের রবীন্দ্রভাবনায় এই অনুষ্ঠান হয়ে উঠেছিল আরও রঙিন। নব নালন্দার মত শিক্ষা প্রতিষ্ঠান বরাবরই রবীন্দ্র অনুসারী। কিন্তু তা বলে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কোনও বিশিষ্ট ব্যাক্তিত্বকে নিয়ে তারা কাজ করেন না এমনটা নয়।

নালন্দা গ্রুপ অব স্কুলের প্রেসিডেন্ট অরিজিৎ মিত্র এপ্রসঙ্গে বলেন, ” আমরা বরাবরই রবীন্দ্র অনুসারী। তবে আমরা যে আর কোনও বিশেষ ব্যাক্তিত্বকে নিয়ে অনুষ্ঠান করি না বা নতুন ভাবে কাজ করি না তা নয়। তবে ঠাকুর পরিবারের কোনও প্রজন্মের কোনও বিশেষ ব্যাক্তিত্ব দ্বারা প্রভাবিত এমনটা নয়। নব নালন্দা বরাবরই ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন গঠনমূলক কাজ ও অনুষ্ঠান করে আসছে। আজকের এই শেষ দিনের অনুষ্ঠানটি ২৫শে বৈশাখ সকালেই হওয়ার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তা হয়ে ওঠেনি। তাতে আমাদের ছাত্রছাত্রীদের অত্যন্ত মন খারাপ হয়। পরবর্তীতে আমরা এই অনুষ্ঠান আজ করার জন্য প্রস্তুতি নিই। প্রায় পাঁচশো জন ছাত্রছাত্রী এখানে আজ পারফর্ম করেছে। যদিও এবছর বিভিন্ন কারণে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা আসতে পারেনি। আজ শেষ দিনে আমাদের সকলেরই খুব মন খারাপ।”

এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিত্র দাশগুপ্ত জানান, ”এই সফরটা দারুণ ছিল। আমি নিজে নব নালন্দার সঙ্গে বহুদিন ধরে যুক্ত তবে শিক্ষক হিসাবে এখানে এসেছি মাত্র তিন থেকে চার মাস। আমরা অনেকগুলো দিন ধরেই রিহার্সাল করেছি এবং শুধু তাই নয় আমাদের ছাত্রছাত্রীরাও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুরো অনুষ্ঠানের খুঁটিনাটি বিষয়গুলি রপ্ত করেছে। পুরো অনুষ্ঠানে কোথাও কোনও রেকর্ডেড কিছু চালানো হয়নি। সবটাই লাইভ। আজ এই কবিপক্ষের অনুষ্ঠানের শেষ দিন। আমাদের কাল থেকে খুব খালি লাগবে।” 

বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে মর্মান্তিক ঘটনা! সুইমিং পুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশির মৃত্যু

সবজি রান্নার সময় বারবার পুড়ে যাচ্ছে মশলা? ৫ সহজ কৌশলে মিলবে সমাধান

সাড়ে তিন বছরের শিশুকে শারীরিক যৌন নির্যাতনের অভিযোগ, আটক যুবক

দু’মাস ধরে নিখোঁজ, ক্যালিফোর্নিয়ার খাল থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধার দেহ

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আহত ৪

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন নির্যাতনের ছবি, পরদিনই রহস্যমৃত্যু বধূর! কাঠগড়ায় স্বামী

‘পঞ্জাবিদের লড়াই করা নিয়ে জ্ঞান দেবেন না’, আরশোলাদের তোপ দিলজিৎ দোসাঞ্জের

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

প্রসিদ্ধের চোট, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের আগে ভারতীয় দলে বড় বদল

শিয়ালদহের বিখ্যাত রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, কী কারণে তল্লাশি?

ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের, কেমন আছেন সরকারি কর্মীরা?