নতুন বছরে ভাল কাজের আশায় চঞ্চল, জয়া, শাকিব, অপু, বুবলীরা

বলা যেতে পারে, এ বছর আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জীবনে নতুন কিছু উইন্ডো খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি। সব সময়ের মতো এ বছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২৩ সালকে বিদায় জানিয়ে ২০২৪ সালে পা রেখেছে গোটা বিশ্ব। আতশবাজি, হৈ হুল্লোড়ে নতুন বছরকে আমন্ত্রণ জানিয়েছে। পুরোনো সমস্ত দুঃখ ভুলে নতুনের ছন্দে গা ভাসিয়েছেন আমজনতা থেকে সেলিব্রিটি সকলেই। তবে নতুন বছরে অনেকেই অপূর্ণ স্বপ্নপূরণ করার লক্ষ্যে এগিয়ে যাবেন। যা গত বছরে করতে পারেননি, তা পূরণ করার জন্যে আবারও সেই লক্ষ্যে এগিয়ে যাবে অনেকেই। তবে তারকাদের নতুন বছরে কী রেজুলিউশন! জানালেন ঢালিউডের বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী, শাকিব খান, অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস এবং শবনম বুবলী। কেউ অভিনয়েই আরও বেশি ফোকাস করতে চান, কেউ নতুন ব্যবসা করতে চান, আবার কেউ পরিবার নিয়েই সারা বছর আনন্দে কাটিয়ে দিতে চান।

শাকিব খান

বছরের শেষ দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষই আগামী জীবন সাজিয়েছেন অল্প-বিস্তর। নতুন বছরে নিজেকে কেমন করে সাজাতে চান, গত বছর থেকে শিক্ষা নিয়ে কোন ভুলগুলোর শুধরোতে চান বা কোন জিনিসগুলো আর জীবনের কখন ফেরৎ চাননা, সেই কাজে ভিন্নতাও আনতে চাইছেন কেউ কেউ। বাংলাদেশের সংবাদমাধ্যম অনুযায়ী, নতুন বছরে সুপারস্টার শাকিব খানও অনেক কিছু পরিকল্পনা করে রেখেছেন, তাঁর কথায়, “গত বছর আমার অভিনীত ‘প্রিয়তমা’ দারুণ ব্যবসা করেছে। এ বছর আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তি পাবে। বলা যেতে পারে, এ বছর আমার জীবনে নতুন কিছু দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। জীবনে নতুন কিছু উইন্ডো খুলতে যাচ্ছে ভেবে রোমাঞ্চিত বোধ করছি। সব সময়ের মতো এ বছরও সন্তানদের পর্যাপ্ত সময় দেব। কথা নয়, ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল।”

জয়া আহসান

ঢালিউডের একজন দুর্দান্ত অভিনেত্রী জয়া আহসান। শুধু ঢালিউড নয়, টলিউড তো আছেই গতবছরে বলিউডেও পসার জমিয়েছেন তিনি। তাই ২০২৩ সালটি তাঁর মোটামুটি ভালই কেটেছে। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী নতুন বছরে কী কী নতুন কিছু করবেন তা নিয়ে বেশি বিশ্বাসী। অভিনেত্রীর কথায়, ‘কাজের ব্যাপারে বলব– যেভাবে পথ চলছি, যেভাবে সিনেমায় অভিনয় করছি, এভাবেই আগামীর পথচলা অব্যাহত রাখতে চাই। বাংলাদেশ ও ভারতীয় বাংলা সিনেমায় সমানভাবে অভিনয় করতে চাই। ভালোর কোনো শেষ নেই। সে জন্য বলব, আরও ভালো ভালো গল্পে নতুন বছরে আমাকে দেখতে চাই। দর্শকের ভালো লাগবে, তেমন কাজেই নিজেকে বেশি দেখতে চাই নতুন বছরে।’

চঞ্চল চৌধুরী

অন্যদিকে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী বলেছেন, “নতুন বছরটি সবার জন্য সুখকর হবে– এমনটাই প্রত্যাশা করছি। যেসব অপূর্ণতা রয়ে গেছে, নতুন বছরে ঘাটতি পূরণ হবে– সে আশাও করছি। পরিপূর্ণতা বয়ে আনবে সবার জীবনে। নতুন বছরটি সবার জন্য শান্তি-সমৃদ্ধি বয়ে আনুক, নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক, দেশের প্রত্যেক মানুষের জন্য শুভকামনা।”

অপু বিশ্বাস

অন্যদিকে পুরোনো বছর থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে নতুনভাবে কাজ করার প্রত্যয় নিয়ে এগোবেন অভিনেত্রী অপু বিশ্বাস। তাঁর নির্মিত নতুন প্রযোজনা হাউস ‘অপু-জয় প্রোডাকশন হাউস’-এর মাধ্যমে একাধিক সিনেমার জন্ম দেবেন বলে অঙ্গীকার অপু বিশ্বাসের। বাংলাদেশের একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অপু বলেছেন, ‘‘সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসেছি চলতি বছর। আর প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করি, এবার সেই ঘোষণা আসবে। এর বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে। এটি এখনই বলা যাবে না। সব কিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এই ঘোষণা খুব শিগগির আসবে।”

শবনম বুবলী

গতবছর সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তুমুল আলোচনায় অভিনেত্রী শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক, শাকিবের তাঁর সঙ্গে সম্পর্ক ছেদ করে দেওয়া, আবারো নতুন প্রেমের গুঞ্জন একাধিক কারণে সংবাদের শিরোনামে ছিলেন বুবলী।তবে ভালো কাজের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাংক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এত সুন্দর করে তোলার জন্য। ২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।”

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার