টি-সিরিজ অধিকর্তা ভূষণ কুমারের নাম করে প্রতারণা, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রতারকদের মূল উদ্দেশ্য মিঃ কুমারের খ্যাতি ক্ষুণ্ন করা, সেই কারণে তাঁরা এই প্রচার চালাচ্ছে। অবিলম্বে তাঁদের এই উদ্দেশ্য, অসম্মানজনক এবং প্রতিশোধমূলক আচরণ সরকারী কর্তৃপক্ষের দ্বারা যথাযথভাবে মোকাবেলা করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক তাণ্ডব চলছে। একদিকে একের পর এক ছবি জটিল বিষয়বস্তুর কারণে আইনী ঝামেলায় লুটোপুটি খাচ্ছে, অন্যদিকে একাধিক তারকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির দ্বারা উড়ো চিঠি বা মেইলের শিকার হচ্ছেন, যাতে স্পষ্ট উল্লেখ করা রয়েছে মৃত্যুর হুমকি। মাস কয়েক আগেই এরকম উড়ো চিঠির শিকার হয়েছিলেন সুপারস্টার সলমন খান। এরপরে ভিকি-ক্যাটরিনাও একটি সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে মৃত্যুর হুমকি পেয়েছিলেন। এবার একই অভিযোগ করলেন T-Series-এর চেয়ারম্যান ভূষণ কুমার। সোমবার সকালে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, কোনও সংস্থা তাঁকে বারবার অপমান করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই ভূষণ কুমার অজানা অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “T-Series কিছু অজানা অভিযুক্তের বিরুদ্ধে ছদ্মবেশ, জালিয়াতি এবং জালিয়াতির অভিযোগ দায়ের করেছে। যাঁরা আমাদের ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমারকে অনবরত অপমান করার চেষ্টা করছে৷ বিদেশী ফোননম্বর + 32 460258213 এবং অন্যান্য নম্বর ব্যবহার করে ওই অভিযুক্ত বা প্রতারকট, খোদ নিজেকে ভূষণ কুমারের পরিচয় দিয়ে নানারকম অস্বস্তিকর বার্তা পাঠাচ্ছেন একাধিক প্রভাবশালী ব্যক্তিদের কাছে। এমনকী আমাদের প্রধান ভূষণ কুমারকেও প্রতারক ব্যক্তিরা অবিলম্বে নানারকম হুমকি দিয়ে সতর্ক করেছে। এই তথ্য পাওয়ার পরেই, টি-সিরিজ দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, “প্রতারকদের মূল উদ্দেশ্য মিঃ কুমারের খ্যাতি ক্ষুণ্ন করা, সেই কারণে তাঁরা এই প্রচার চালাচ্ছে। অবিলম্বে তাঁদের এই উদ্দেশ্য, অসম্মানজনক এবং প্রতিশোধমূলক আচরণ সরকারী কর্তৃপক্ষের দ্বারা যথাযথভাবে মোকাবেলা করা হবে। মিঃ কুমারের এই ইভেন্টগুলিতে কোন ভূমিকা নেই। এই অভিযুক্ত প্রতারকরা যদি আবারও কারও সঙ্গে যোগাযোগ করে, তাহলে আমরা তাঁদের অনুরোধ করছি যে এই ধরনের কোনো প্রতারকদের সঙ্গে তাঁরা যেন কোনও কথোপকথন বা লেনদেন না করে। মিঃ কুমার এই সংগঠন এবং তাঁর অন্যান্য কাজের মাধ্যমে নিজের জন্য সৎ বিশ্বাস এবং খ্যাতি তৈরি করেছেন। তাঁর চরিত্রের ক্ষতি করাই এই প্রতারকদের উদ্দেশ্য।”

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

দার্জিলিং-গ্যাংটক এখন অতীত, কম বাজেটে ঘুরে আসুন এই ৬ জায়গায়

মহিলারা রক্তদান করতে পারেন না? ৬টি ভুল ধারণা ভাঙলেন চিকিৎসকরা

আজকের রাশিফল: গ্রহ নক্ষত্রের খেলায় কার কপাল খুলবে?