বিয়ের ৩ বছর পর বাবা হতে চলেছেন ‘ছাভা’ অভিনেতা বিনীত

বৃহস্পতিবার (১ মে) ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানালেন অভিনেতা বিনীত কুমার এবং তাঁর স্ত্রী রুচিরা সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের খুশির খবর। বিয়ের তিনবছর পর বাবা হতে চলেছেন জনপ্রিয় অভিনেতা বিনীত কুমার সিংহ। বৃহস্পতিবার (১ মে) ইনস্টাগ্রামে একটি যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানালেন অভিনেতা বিনীত কুমার এবং তাঁর স্ত্রী রুচিরা সিংহ। সঙ্গে কয়েকটি গর্ভাবস্থার কয়েকটি ছবিও জুড়ে দিলেন অভিনেতার স্ত্রী। সম্প্রতি ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সম্ভাজির জীবনী অবলম্বনে নির্মিত ‘ছাভা’-তে দেখা গিয়েছিল বিনীত কে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন বিনীত। তাঁর অভিনয়ও খুবই প্রশংসিত হয়েছিল।

পাশাপাশি বক্সঅফিসেও ছাভা দুর্দান্ত আয় করেছে।যেটি ভিকি কৌশলের কেরিয়ারে শ্রেষ্ঠতম ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে ২০২৫ সালটা বিনীতের জন্যে একটি দুর্দান্ত বছর যাচ্ছে। কারণ ছাভা ছাড়াও তিনি ম্যাচ ফিক্সিং, সুপারএজেড অফ মালেগাঁও এবং জাট এর মতো একাধিক সুপারহিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন। পাশাপাশি বিয়ের ৩ বছর পর বাবা হতে চলেছেন অভিনেতা, যা নিঃসন্দেহে অভিনেতার কাছে দুর্দান্ত বছর। এদিন তিনি রুচিরার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন যে, তাঁদের সন্তান ‘শীঘ্রই আসছে’।

 

ছবিতে দেখা যাচ্ছে, বিনীত রুচিরার বেবি বাম্পকে আদর করছেন। একটি ছবিতে তাকে তার স্ত্রীকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে, অন্যদিকে অন্য একটি ছবিতে তাঁদের পাস্তা এবং পিৎজা উপভোগ করছেন। পোস্টটি শেয়ার করার পরপরই, ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব হবু বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন। আর বাবা হওয়ার উত্তেজনা ভাগ করে বিনীত বলেছেন, “এই সময়টা আমাদের দুজনের জন্যই অত্যন্ত মূল্যবান। আমরা অত্যন্ত আনন্দিত। এটা আমাদের জন্য নতুন। আমি প্রতিটি মুহূর্তের জন্য স্ত্রীর পাশে থাকতে চাই। জুলাই মাসে প্রসবের পর আমি পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনা করছি।” ২০২১ সালের নভেম্বরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন বিনীত এবং রুচিরা। বর্তমানে অভিনেতা তাঁর আসন্ন একটি প্রকল্পের শুটিংয়ের জন্য রাজস্থানের কোটায় রয়েছেন। তবে, বিনীত এখনও তার আসন্ন কোনও ছবি বা অনুষ্ঠানের ঘোষণা দেননি।

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ দিব্বি নিচ্ছিলেন লক্ষীর ভাণ্ডারের টাকা, অবশেষে হলেন গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা