চিক ফ্লিক সিজন -২ নিয়ে বাড়ছে উত্তেজনা

উত্তেজনা, গোলাগুলি এবং বিস্ফোরণ! এবং যার রঙে কেমন একটা বদলে যায় সবকিছু। চেনা মানুষেরা অচেনা হয়ে পড়ে, আবার যাদের বড় অচেনা মনে হচ্ছিল তারাই বড় বন্ধু হয়ে ওঠে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুটিং সারা হয়েছে অনেক আগেই। এবার মুক্তির অপেক্ষা। চিক ফ্লিক সিজন-২। প্রথম সিজনের মুক্তির পর বেশ সাড়া পড়ে গিয়েছিল। এরপরের সিজনে গল্প এগিয়ে গিয়েছে আরও এক বছর। তনয়কে ছেড়ে চলে গেছে জিনিয়া, মন্টুকে ছেড়ে বিয়ে করে নিয়েছে সোমা, বাম্পিকে ছেড়ে অভিনয় করতে মুম্বাই পাড়ি দিয়েছে স্যুইটি। এই নিরস জীবন থেকে আনন্দ খুঁজে নিতে ওরা অন্যান্যদিনের মতোই একদিন হাজির হয় ‘বাজির ওয়াও মাস্তানি’ পাবে। যেটি আসলে জুয়ার ঠেক।

জুয়ার গৌরব রায়বাহাদুর খেতাব পাওয়া পরিবারের ছেলে মন্টু লুডোয় বাজি রেখে পঞ্চাশ লাখ হারে এবং মাস্তানির খপ্পরে পড়ে এই চারজন। শর্ত , হয় পঞ্চাশ লাখ ফেরত নাহলে বিখ্যাত বিজ্ঞানী চন্দ্রবিন্দুর যুগান্তকারী আবিস্কার অমৃত’র ফর্মুলা থাকা হার্ড ড্রাইভ এনে দিতে হবে। মাখনের হাত ফস্কে যা এই মুহুর্তে রয়েছে মেডুসার কাছে এবং যা নিয়ে ডিল হতে চলেছে স্মাগলিং ক্যুইন মেডুসার আর ড্রাগ মাফিয়া জ্যেঠুর ।

ডিল ভেস্তে দিয়ে সেই ফর্মুলা এনে দিতে হবে মাস্তানিকে। ফলে, মন্টু-তনয়-বাম্পি মিলে আবারও জড়িয়ে পড়ে মেডুসার সঙ্গে টক্করে। জ্যেঠু আর মেডুসার ডিল ভেস্তে দিয়ে কোকেন আর সেই অমৃতর ফর্মুলা থাকা হার্ড ড্রাইভ নিয়ে গা ঢাকা দেয় তারা। সঙ্গে এসে পড়ে জিনিয়াও। ঘটনা চক্রে জিনিয়া কীভাবে যোগ দিলো সে এক রহস্য! যার উত্তর রয়েছে এই সিরিজেই। 

শেষে হয় এক ধুন্ধুমার! উত্তেজনা, গোলাগুলি এবং বিস্ফোরণ! এবং যার রঙে কেমন একটা বদলে যায় সবকিছু। চেনা মানুষেরা অচেনা হয়ে পড়ে, আবার যাদের বড় অচেনা মনে হচ্ছিল তারাই বড় বন্ধু হয়ে ওঠে। বন্ধুতা, বিশ্বাস, বিশ্বাসভঙ্গ, ভালোবাসা, আনন্দ, মজা, ইনোসেন্সের একটা উদযাপনের মধ্যে দিয়েই আবর্তিত হয় চিক ফ্লিক সিজন টু-এর গল্প। যার প্রতিটি কমেডির মোড়কে আগাগোড়া একটা রহস্য টানটান ভাবে থেকে যায়। আলো পড়লেই চরিত্রেরা পরিস্ফুট হয় আবার পরক্ষণেই বদলে যায়। আর সবশেষে পড়ে থাকে বন্ধুতা। উদযাপন। সমস্ত হুজ্জুতির পরে একটা দারুণ আনন্দ। ভালো লাগার ঘোর। ট্রেলার মুক্তির পর এবার দর্শকদের মনে ঝড় তুলতে আগামী ২৯ নভেম্বর ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজটি। দেখার অপেক্ষা আগের সিরিজের মত দ্বিতীয় পর্ব মানুষের মন কতটা জিততে পারে। 

পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের চিক ফ্লিক সিজন-২তে অভিনয় করছেন সুদীপা বসু। খরাজ মুখোপাধ্যায়, সায়ন ঘোষ, রতাশ্রী দত্ত, সায়ন ঘোষ ছাড়াও গোটা সিরিজ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুজয় চট্টোপাধ্যায়, সাওলি চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, রাতশ্রী দত্ত, রাহুল সেনগুপ্ত, দেবরাজ ভট্টাচার্য, পলাশ হক, কৃষ্ণেন্দু দেওয়ানজি, পৌষমিতা গোস্বামী, দুর্বার শর্মা, দেবাশীষ সেন শর্মা (মিকি), রানা বসু ঠাকুর, শ্রীদীপ মুখোপাধ্যায় প্রমুখ। 

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ