আলিয়া-ববি দেওলের মধ্যে তুমুল ঝামেলা! শুটিং ফ্লোরে রণক্ষেত্র পরিস্থিতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে বহু প্রতীক্ষিত স্পাই থ্রিলার ঘিরে দর্শকদের উত্তেজনা যখন তুঙ্গে, তখন বাস্তবেই তৈরি হলো নাটকীয় পরিস্থিতি। Yash Raj Films প্রযোজিত ছবি Alpha-র শুটিং সেটেই তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আলিয়া ভাট এবং ববি দেওল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে মাঝপথে শুটিং বন্ধ রাখতে বাধ্য হয় ইউনিট। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে সেটে পৌঁছতে হয় সংস্থার কর্ণধার আদিত্য চোপড়া-কে।

সূত্রের খবর, এই বিবাদের মূল কারণ ছিল সৃজনশীল মতপার্থক্য। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন অভিনয় ও শট নেওয়ার ধরন নিয়ে বারবার নিজের মতামত দিচ্ছিলেন আলিয়া। যদিও সহ-অভিনেতাদের সঙ্গে কাজের সময় ইনপুট দেওয়া তাঁর পুরনো অভ্যাস, তবে বিষয়টি সহজভাবে নেননি বর্ষীয়ান অভিনেতা ববি। বারবার হস্তক্ষেপে বিরক্ত হয়ে মেজাজ হারান তিনি। এরপরই শুটিং ফ্লোরে দুই তারকার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এবং সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যায়।পরিস্থিতি জটিল হয়ে উঠলে খবর যায় প্রযোজনা সংস্থার শীর্ষ মহলে। পরে সেটে এসে দুই অভিনেতার সঙ্গে আলাদা করে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন আদিত্য। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবুও ইন্ডাস্ট্রিতে এই ঘটনার আলোচনা জোরকদমে চলছে।

এদিকে বিতর্কের মাঝেই ববির নতুন লুক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। লম্বা চুল, পনিটেল, গোঁফ আর চশমায় তার লুক ইতিমধ্যেই ভাইরাল। এখন দেখার বিষয়, বাস্তবের এই উত্তেজনা বড় পর্দায় কেমন প্রভাব ফেলে।

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

কার্গিল দিবসে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ