‘কখনও তো গোটা পোশাক পরে আসুন’, উরফির লেটেস্ট ভিডিও দেখে আর্জি এক ভক্তের

যতক্ষণ না আপনি টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক কেনার জন্য যথেষ্ট ধনী হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমার এই ভয়ঙ্কর দৃশ্যগুলি সহ্য করতে হবে। আপনি বিশ্বকে নিয়ন্ত্রণ করেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের পর দিন তাঁর খোলামেলা জামাকাপড় পরার প্রবণতা যেন বেড়েই উঠেছে। কখনো সেপ্টিপিন, কখনো ব্লেড, কখনো ক্যান্ডি, কখনো শুধু চুল আবার কখনো রাংতা আবার কখনো কিছু না পরেই শুধু হাতের সাহায্যে নিজের বক্ষাদেশ ঢেকে বেরিয়ে আসছেন তিনি লোক সমাজে। হ্যাঁ, এতে তিনি তীব্র কটাক্ষের সম্মুখীন হলেও তাঁর তাতে কোনো যায় আসে না। বরং সব পোশাকেই তিনি দারুণ মানানসই। সাহসিকতা দিনকে দিন অতিক্রম করেই চলেছেন ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ। শোনা গিয়েছিল, তিনি অন্যের সাহায্য নয় বরং নিজের বুদ্ধি খাটিয়েই এরকম উদ্ভট পোশাক তৈরি করেন। নিজেকে বিখ্যাত করার যে মন্ত্র তিনি বেছে নিয়েছেন, বোধহয় সেই মন্ত্রেই তিনি সফল। ঠিকই, অভিনয় বা বিগবস ওটিটিও তাঁকে এতটা সুখ্যাতি দেয় নি, যতটা তাঁর ফ্যাশন সেনসেশন দিয়েছে। যাই হোক, সম্প্রতি তিনি ফের ধরা দিলেন উদ্ভট পোশাকে। কিছুদিন আগেই খোলা বক্ষযুগল ঢেকে শুধুমাত্র ঘাগরা তে তিনি নিজেকে মুড়িয়েছিলেন। এবার স্টাইলিস্ট এক হাতা সহ একটি কালো টপে মুড়ে ফের নেটদুনিয়া দখল করলেন। সঙ্গে তাঁর বাঁধা চুল এবং ন্যুড মেকআপে রীতিমতো আগুন জ্বালালেন উরফি। উরফি এই ভিডিওটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। এই ভিডিওটি পোস্ট করে উরফি জাভেদ ক্যাপশনে লিখেছেন, “যতক্ষণ না আপনি টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক কেনার জন্য যথেষ্ট ধনী হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আমার এই ভয়ঙ্কর দৃশ্যগুলি সহ্য করতে হবে। আপনি বিশ্বকে নিয়ন্ত্রণ করেন না।“

উরফি জাভেদের ভাইরাল ভিডিও দেখুন

ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই নেটিজেনরা উরফি জাভেদকে তাঁর অদ্ভুত পোশাকের জন্য ট্রোল করতে শুরু করেছেন। একজন ব্যবহারকারী জিজ্ঞেসা করেছেন, “আধা কিধার গয়া?” আর একজন ব্যবহারকারী জিজ্ঞেস করেছেন, “এইসব করে আপনার কী লাভ হয়, আমাকে বলুন!” কমেন্ট সেকশনে আরও একজন ব্যবহারকারী লিখেছেন, “কখনো তো পুরো পোশাক পরুন।” কেউ কেউ আবার উরফির এই পোশাকের ভিডিওতে আগুন এবং হাসির ইমোজি দিয়েছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই উরফি জাভেদ তাঁর ইনস্টাগ্রামে একটি টপলেস ভিডিও পোস্ট করার পর ‘অনুপমা’ ধারাবাহিকের অভিনেতা সুধাংশু পান্ডে তাঁর চেহারাকে ‘ভয়াবহ’ বলে তীব্র নিন্দা করেছেন। এছাড়াও উরফি জাভেদ চাহাত খান্না এবং ফারাহ খান আলির সঙ্গে কিছুদিন আগেই বেশ কয়েকটি অনলাইন মৌখিক বিবাদে জড়িয়েছিলেন। পোশাকের জন্যে উভয়ের সঙ্গেই তাঁর ঝামেলা বেঁধেছিল।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন