‘মিঠাই’-র ঘাড়ে জোড়া নিঃশ্বাস ‘উমা’ ও ‘খুকুমণি’র

'মিঠাই'-র ঘাড়ে জোড়া নিঃশ্বাস ফেলছে 'উমা' ও 'খুকুমণি হোম ডেলিভারি'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের নতুন সপ্তাহের এই দিন বাংলা সিরিয়ালের ভাগ্য নির্ধারণের দিন। প্রকাশিত হল বাংলা সিরিয়ালের এই সপ্তাহের স্কোরবোর্ড। আর নতুন সপ্তাহের রেটিং চার্ট যা বলছে তা হল ‘মিঠাই’-র ঘাড়ে জোড়া নিঃশ্বাস ফেলছে ‘উমা’ ও ‘খুকুমণি হোম ডেলিভারি’। রেটিং চার্টে একচেটিয়া শীর্ষস্থান দখল করেছিল জি বাংলার মিষ্টি ধারাবাহিক ‘মিঠাই’। সেই সিরিয়ালে এখন চলছে শোকের ছায়া। কিন্তু এর মধ্যেই ‘মিঠাই’কে ছুঁইছুঁই পরিস্থিতি তৈরি হয়েছে। বলা ভাল জি বাংলার ‘মিঠাই’-র ঘাড়ে যৌথভাবে নিঃশ্বাস ফেলছে জি বাংলারই আরেক সিরিয়াল ‘উমা’ ও প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই সপ্তাহে এই তিন সিরিয়ালের প্রাপ্ত নম্বরে রয়েছে সামান্য পার্থক্য। এই সপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ১০.৪ এবং খুকুমণি হোম ডেলিভারি ও উমার প্রাপ্ত নম্বর যথাক্রমে ১০.২।

অন্যদিকে এই সপ্তাহেও  জি বাংলার তুলনায় ভাল স্কোর স্টার জলসার। শুরুর পর থেকেই দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে ‘গাঁটছড়া’। এই সপ্তাহে গাঁটছড়ার প্রাপ্ত নম্বর ৮.২। ধুলোকণার প্রাপ্ত নম্বর ৮.৭, মন ফাগুন পেয়েছে ৮.৬, খেলাঘর- ৮.১ ও  আয় তবে সহচরী’র স্কোর দাঁড়িয়েছে ৮.০। 

অন্যদিকে জি বাংলার মিঠাই ও উমা ছাড়াও এই সপ্তাহে যমুনা ঢাকির প্রাপ্ত নম্বর- ৯.১ অপরাজিতা অপু- ৮.১ , সর্বজয়ার স্কোর- ৭.১, করুণাময়ী রাণী রাসমণির স্কোর-৭.৩ 

দেখে নিন একনজরে

মিঠাই -১০.৪

খুকুমণি হোম ডেলিভারি-১০.২।

উমা-১০.২

যমুনা ঢাকি- ৯.১

অপরাজিতা অপু- ৮.১

সর্বজয়া- ৭.১

করুণাময়ী রাণী রাসমণি-৭.৩ 

গাঁটছড়া-৮.২

ধুলোকণা-৮.৭

মন ফাগুন- ৮.৬,

খেলাঘর- ৮.১ 

আয় তবে সহচরী ৮.০

 

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে অভিযুক্ত ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল নিম্ন আদালত

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, টুলুর আত্মীয়ের বাড়ি থেকে টাকা ও সোনা উদ্ধার প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

গত এক দশকে ১৯টি বাঘ বৃদ্ধি সুন্দরবনে, প্রকাশ পেল নতুন পরিসংখ্যান

দেশজুড়ে উপচে পড়ছে বিয়ের প্রস্তাব, কবে গাঁটছড়া বাঁধছেন ‘ককরোচদের’ প্রধান অভিজিৎ দীপক?

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুই দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক! স্বামী জানতেই ভয়ানক কাণ্ড ঘটালেন নববধূ

দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান