চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মদ্যপ অবস্থায় প্রধানমন্ত্রীকে টুইট! বিবাদ ভুলে নিজের শোয়ে মোদীকে আমন্ত্রণ জানালেন কপিল

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’-এর সুবাদে অভিনেতা কপিল শর্মার এখন বিশ্বজুড়ে খ্যাতি। এই শোয়ের মরসুম শেষ হতেই তিনি বিদেশে বিদেশ শো করে বেড়ান। সেখানেও তাঁর দারুণ ফ্যানবেস। অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মা বর্তমানে তাঁর আসন্ন ছবি Zwigato এর প্রচারে ব্যস্ত। সম্প্রতি ‘আজ তাক’ টিভি শো সিধি বাত-এর একটি নতুন পর্বে, কপিল শর্মা উপস্থিত হয়েছিলেন। তাঁর সঙ্গে উপস্থাপকের আলোচনায়, কপিলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কখনও দ্য কপিল শর্মা শোতে অতিথি হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে চান কিনা।

কপিলের কথায়, তিনি অনেক আগেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তাঁর শোতে। এমনকী তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেটাও জানালেন কপিল। কপিল শর্মা বলেন, “যখন আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম, তখন আমি তাঁকে একদিন আমার শোতে যেতে বলেছিলাম। সে সময় তিনি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেননি। তিনি বরং বলেছিলেন, ‘আপাতত আমার বিরোধীরা যথেষ্ট হাস্যে রয়েছি, তাই পরে একদিন আসব।’ তাই সেই মুহূর্তে তিনি আসতে না রাজি হলেও তিনি আশ্বস্ত করেছেন একদিন আসবেন কপিল শর্মার শোতে। তিনি যদি কখনো আসেন, তা হবে আমার সম্মান। আমি চাই তাঁর হালকা দিকটা মানুষের সামনে আসুক।”

উল্লেখ্য, সেপ্টেম্বর ২০১৬ সালে, কপিলকে BMC 5 লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিল। তখন তিনি এই সম্পর্কে টুইটে প্রধানমন্ত্রী মোদিকে জিজ্ঞাসা করেছিলেন, “আমি গত ৫ বছর থেকে ১৫ কোটি আয়কর দিচ্ছি এবং এখনও আমাকে BMC অফিসে ৫ লক্ষ ঘুষ দিতে হবে কেন।” পরে তিনি বলেছিলেন যে তিনি মাতাল অবস্থায় এটি টুইট করেছিলেন। কপিল শর্মা বর্তমানে নন্দিতা দাসের সঙ্গে Zwigato শিরোনামের আসন্ন চলচ্চিত্রের প্রচারে ব্যস্ত। নন্দিতা পরিচালিত এবং অ্যাপলাজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত, ছবিটি ১৭ মার্চ মুক্তি পাবে। জুইগাটোতে কপিলের পাশাপাশি শাহানা গোস্বামীও অভিনয় করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ