বয়স মাত্র ৭ মাস, কেমন দেখতে হয়েছে ভিকি-ক্যাটরিনার পুত্র বিহান? খোলসা করলেন দাদু

কেমন দেখতে হল ক্যাট- ভিকির পুত্রকে? জানতে চান ভক্তরা। অবশেষে নাতি কার মতো দেখতে হল, সেই নিয়ে মুখ খুললেন ভিকি কৌশলের বাবা তথা বলিউড স্টান্ট মাস্টার শ্যাম কৌশল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সন্তানদের নাম, তাঁদের মুখ দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা। গত বছর মা হয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, পুত্র সন্তানের বাবা হয়েছেন অভিনেতা ভিকি কৌশল। ছেলের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি, তবে ছেলের নাম এবং কিছু কিছু ঝলক সামনে এনেছেন। বিমানবন্দরে পাপারাজ্জিদের সঙ্গে ছেলের আলাপ করিয়েছেন। কিন্তু এখনই ছেলেকে সামনে আনবেন না তাঁরা। পাপারাজ্জিদেরও ছেলের ছবি তুলতে স্পষ্ট মানা করে দিয়েছেন। কিন্তু কেমন দেখতে হল ক্যাট- ভিকির পুত্রকে? জানতে চান ভক্তরা। অবশেষে নাতি কার মতো দেখতে হল, সেই নিয়ে মুখ খুললেন ভিকি কৌশলের বাবা তথা বলিউড স্টান্ট মাস্টার শ্যাম কৌশল।

গত বছরের ৭ নভেম্বর প্রথম সন্তান, বিহান কৌশলকে পরিবারে স্বাগত জানিয়েছেন ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ। সুতরাং বিহানের বয়স এখন ৭ মাস পেরিয়ে গিয়েছে। তাই নাতির বড় হওয়ার সঙ্গে সঙ্গে দাদু শ্যাম কৌশলের মনে হচ্ছে, তাঁর নাতি তাঁর ছেলে তথা ভিকির মতোই দেখতে হয়েছে। পাশাপাশি বিহান কীভাবে তাঁর জীবন বদলে দিল, সে নিয়েও মুখ খুলেছেন শ্যাম। সাক্ষাৎকারে শ্যাম কৌশল নাতিকে নিয়ে জানিয়েছেন, ‘এখন আমার জীবন জুড়েই শুধু আমার নাতি। ও আমার জীবন বদলে দিয়েছে। যখনই আমি কাজের চাপে থাকি, ওকে জড়িয়ে ধরতে পারি না, তখন আমি ভিডিও কলে ওর সঙ্গে কথা বলে নিই। আমি কাজে এনার্জি পেয়ে যাই। আমাকে এই প্রাপ্তি দেওয়ার জন্যে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বিহান দেখতেও ভিকির মতো হয়েছে।’

এরপর স্টান্ট পরিচালক আরও বলেন, ‘পৃথিবীতে এমন অনেক বাবা-মা আছেন যারা তাঁদের সন্তানদের পেয়ে ধন্য। আমিও তাদের মধ্যে একজন। আমি এসব কখনও কল্পনাও করিনি। আমি দুটি চমৎকার সন্তান পেয়েছি এবং আমার পুত্রবধূও খুব ভাল। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।’ সম্প্রতি, ভিকি পিতৃত্ব সম্পর্কে তাঁর উপলব্ধিগুলো নিয়ে মুখ খুলেছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘যখন আমি আমার বেড়ে ওঠার দিনগুলোর দিকে ফিরে তাকাই, তখন আমি বুঝতে পারি যে আমার বাবা-মা অনেক বিষয়েই সঠিক ছিলেন। আমাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। তাই, সেই চাপটা ছিল। কিন্তু আমার মধ্যে সঠিক মূল্যবোধগুলো গেঁথে দেওয়ার দায়িত্ব তাঁদেরই ছিল। এখন আমার মনে হচ্ছে যে, সঠিক মূল্যবোধ এখন থেকেই আমার ছেলের উপর সঞ্চারিত করে দেওয়া আমার দায়িত্ব। তাঁর বাবা-মা কীভাবে চিন্তা করছে, কথা বলছে এবং আচরণ করছে, তা দেখেই সে শিখবে।’ কাজের ক্ষেত্রে, ভিকি কৌশলকে পরবর্তীতে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে।

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

সতীর্থদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ শিবিরে কেক কেটে জন্মদিন পালন করলেন মেসি

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২