চাটনি-রুটি খেয়ে কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

Share:

নিজস্ব প্রতিনিধি: রুপোলি পর্দায় তিনি আজ ‘প্রধানজি’ নামে পরিচিত। এমন অভিনেতা খুব কমই আছেন যাঁরা পর্দায় তাঁদের চরিত্রকে পুরোপুরি ফুটিয়ে তুলতে পারেন। অভিনেতা রঘুবীর যাদব তাঁদেরই একজন। জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েতে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। কিন্তু এই সাফল্যের পিছনে লুকিয়ে রয়েছে এক দীর্ঘ সংগ্রামের গল্প। অভিনেতা রঘুবীর যাদব সম্প্রতি তাঁর জীবনের কঠিন সময়ের কথা সামনে এনেছেন।

উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামের পটভূমিতে তৈরি এই সিরিজে তুলে ধরা হয়েছে গ্রামীণ ভারতের নানা সমস্যা, সম্পর্কের টানাপোড়েন এবং সাধারণ মানুষের জীবনযাত্রা। গল্পের প্রতিটি চরিত্রই যেন দর্শকদের পরিবারের একজন হয়ে উঠেছে। সেখানেই পঞ্চায়েত প্রধানের চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর যাদব। তাঁর সরলতা সকলের মন জয় করে নিয়েছে। কিন্তু এই স্বীকৃতি অর্জন করা তাঁর জন্য মোটেই সহজ ছিল না। খ্যাতির শিখরে পৌঁছাতে তাঁকে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। সম্প্রতি, অভিনেতা তাঁর দীর্ঘ ও কঠিন যাত্রার স্মৃতিচারণ করেছেন। বলেছেন, এক পর্যায়ে তিনি দিনে মাত্র আড়াই টাকায় জীবনযাপন করতেন এবং প্রায়ই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতেন। এবিপি লাইভ-এর সঙ্গে কথা বলতে গিয়ে অভিনেতা কঠিন দিনগুলোর কথা স্মরণ করে বলেন, ‘অভিনয় সহজ নয়, কিন্তু মজার। লোকে এটাকে সংগ্রাম বলে, কিন্তু আমি আমার জীবনকে কখনো সংগ্রাম বলে মনে করিনি। আমি কঠোর পরিশ্রম করেছি এবং পুরো যাত্রাকে উপভোগ করেছি।’

অভিনেতা জানিয়েছেন তিনি যখন ছাত্র ছিলেন তখনই  এমন একটি ঘটনা ঘটেছিল যা তাঁর জীবনকে পুরোপুরি বদলে  দেয়।  সুরক্ষিত ভবিষ্যতের আশায় তাঁর পরিবার বিজ্ঞান নিয়ে পড়ার জন্য চাপ দেয়। তখন তিনি বুঝতে পেরেছিলেন বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অসম্ভব। এই উপলব্ধিই তাকে একটি চরম পদক্ষেপ নিতে বাধ্য করে। এই  প্রসঙ্গে  অভিনেতা বলেন, ‘আমি আগেই জানতাম যে আমি ফেল করব। পরীক্ষার ফলাফলের ভয়ে আমি এক বন্ধুর সঙ্গে বাড়ি ছেড়ে ললিতপুর চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। সেখানে অভিনেতা আনু কাপুরের বাবার মালিকানাধীন একটি থিয়েটারে নাটকে অভিনয় করি। এভাবেই পা রাখি অভিনয় জগতে।’   তাঁর অভিনয় দেখে মদনলাল কাপুরের নাট্যদল দিনে আড়াই টাকায় তাঁকে নিযুক্ত করেছিল। সেই দিনের কথা স্মরণ করে রঘুবীর যাদব বলেছেন,  ‘আমাকে দিনে আড়াই টাকা দেওয়া হতো, কিন্তু কখনও কখনও তার চেয়েও কম। আমরা আটা আর টমেটো কিনে রুটি আর চাটনি খেয়ে দিন কাটাতাম। যখন কেউ খাবার চুরি করে নিত এবং আর কিছুই অবশিষ্ট থাকত না, তখন পরিস্থিতি আরও কঠিন হয়ে যেত।’ 

অভিনেতা দীর্ঘ ২০ বছর গ্রামের বাড়িতে ফেরেননি। জেনে নিন কারণ… 

রঘুবীর যাদব জানান, নাটকের পাশাপাশি  তিনি উর্দু শিখেছিলেন, উচ্চারণ উন্নত করেছিলেন এবং সঙ্গীতে নিজেকে নিমগ্ন করেছিলেন।  একটি অত্যন্ত আবেগঘন মুহূর্তের কথা  স্মরণ করেন  জানান, বাড়ি ছাড়ার পর  তাঁর বাবাকে একটি চিঠিও লিখেছিলেন, যেখানে  আশ্বাস দিয়েছিলেন, তিনি কখনও পরিবারের নামে কলঙ্ক বয়ে আনবেন না। ছয় মাস পর  অল্প সময়ের জন্য বাড়ি ফিরলেও এক আত্মীয়ের বিদ্রূপ তাঁর যাত্রাপথ বদলে দেয়। অভিনেতাকে বিদ্রূপ করে বলা হয়েছিল, ‘আমরা ভেবেছিলাম তোমাকে শুধু রুপালি পর্দাতেই দেখা যাবে।’ এ কথা শুনে তিনি এতটাই লজ্জিত হন যে সেই রাতেই আবার বাড়ি ছেড়ে চলে যান। তারপর তিনি প্রায় ২০ বছর নিজের গ্রাম থেকে দূরে ছিলেন। 

 

ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফ্টেন্য়ান্ট জেনারেল ধিরাজ শেঠ

উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে পোস্টার

শনি রাতে নিউইয়র্কে মহাকাব্যিক লড়াই, মরক্কোর মুখোমুখি ব্রাজিল

বজ্রবিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হল সতর্কতা

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফিফা বিশ্বকাপের মঞ্চে কেটি পেরিকে পাত্তাই দিল না খুদে, ভাইরাল ভিডিও

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

চাটনি-রুটি খেয়ে কেটেছে দিন, ২০ বছর জন্মভিটেয় পা রাখেননি ‘পঞ্চায়েত’ এর ‘প্রধানজি’

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ