ফের প্রাণনাশের হুমকি, এবার তালিকায় নাম বলিউডের প্রযোজক সন্দীপ সিংহ-র

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক মৃত্যু হুমকি। গতমাসেই প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বলিউড সুপারস্টার সলমন খান এবং তাঁর বাবা সেলিম খান। এমনকী নায়ককে প্রকাশ্য দিবালোকে স্যুট করারও চেষ্টা করা হয়, অল্পের জন্যে বাঁচেন তিনি। গতকালই ফের মৃত্যুর হুমকি উল্লেখিত একটি উড়ো চিঠি পেয়েছেন সুপারস্টারের আইনজীবী। পুলিশের সন্দেহ, এই সবের পেছনে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়েরই হাত রয়েছে। এই সমস্যা কাটতে না কাটতেই ফের প্রাণনাশের হুমকি (Death Threat) পেলেন বলিউডের স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজক সন্দীপ সিংহ (Sandeep Singh)।

সম্প্রতি, সন্দীপ সিংহ কে ফেসবুক ওয়ালের মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ইতিমধ্যেই তিনি এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন আন্ধেরি থানায়। মুম্বই পুলিশ তদন্ত শুরু করেছে। প্রযোজকের দাবি, তাঁকেও প্রাক্তন রাজনীতিবিদ এবং পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার মতো খুনের হুমকি দেওয়া হয়েছে। গত মাসেই সিধু অজ্ঞাত আততায়ীদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার শহরতলির আন্ধেরির আম্বোলি থানায় ওই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সন্দীপ এফআইআর নথিভুক্ত করেছে। জানা গিয়েছে, সোমবার সন্দীপ সিংহ তাঁর ফেসবুক ওয়াল থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। হুমকিতে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বলেছিলেন যে, “পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো তোমাকেও হত্যা করা হবে।” মামলাটি ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (2) নং ধারায় নথিভুক্ত করা হয়েছে।

সন্দীপ সিংহ একজন স্বনামধন্য বলিউড প্রযোজক। যিনি বীর সাভারকার এবং অটল বিহারী বাজপেয়ীর জীবনীভিত্তিক চলচ্চিত্রগুলিতে কাজ করছেন। এছাড়া তিনি অমিতাভ বচ্চন অভিনীত ঝুন্ড, হন্সল মেহতার মনোজ বাজপেয়ী-রাজকুমার রাও অভিনীত আলিগড় এবং রণদীপ হুদা, রিচা চাড্ডা এবং ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সর্বজিতের মতো একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন।

মা দুর্গার আশীর্বামা দে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?