‘মন্দার’ এবার দুঁদে পুলিশ অফিসার

ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে এবার নতুন জুটি। 'জনি বনি' সিরিজে এবার জুটি বাঁধছেন 'মন্দার' খ্যাত দেবাশিস মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে এবার নতুন জুটি। ‘জনি বনি’ সিরিজে এবার জুটি বাঁধছেন ‘মন্দার’ খ্যাত দেবাশিস মণ্ডল ও রাধিকা চরিত্রের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। প্রযোজনায় রয়েছে মিল্কি ওয়ে ফিল্মস। প্রকাশ্যে এল সিরিজের ফার্স্ট লুক। জনি আর বনি অর্থাৎ পর্দার দুঁদে পুলিশ অফিসার জনার্দন দাস এবং শিশুশিল্পী অঙ্কিত দাসকে নিয়েই সিরিজের গল্প বুনেছেন পরিচালক।

উল্লেখ্য এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন দেবাশিস মণ্ডল আর তাঁর স্ত্রীয়ের ভূমিকায় রয়েছেন স্বস্তিকা দত্ত। সিরিজে স্বস্তিকার বোনের ছেলের ভূমিকায় রয়েছেন শিশুশিল্পী অঙ্কিত। ছোটপর্দার তিনি বেশ পরিচিত মুখ। এর আগে নেতাজির ছেলেবেলার চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছে অঙ্কিত। 

অন্যদিকে ধারাবাহিকে জনপ্রিয়তা পাওয়ার পর সিরিজ ও বিভিন্ন স্বাদের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় আরও খানিকটা ঘষে মেজে নিতে চলেছেন স্বস্তিকা। বারবার নিজেকে নতুনভাবে ধরা দিচ্ছেন তিনি। পরিচালক অভিজিৎ চৌধুরীর মিশ্র স্বাদের এই ওয়েব সিরিজে দর্শক পাবেন এক ভিন্ন স্বাদের গল্প। এর আগে মানভঞ্জন’, আস্তে লেডিস, একেনবাবু-এর মত সিরিজ পরিচালনা করেছেন। সিরিজে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, প্রমুখ। খুব শিগগিরি শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট