আড়াই ঘণ্টা খালি পায়ে হেঁটে তিরূপতি মন্দিরে পৌঁছলেন দীপিকা পাড়ুকোন

অভিনেত্রীর আলিপিরি ফুটপাতে খালি পায়ে হাঁটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাাঁকে পরবর্তীতে দেখা যাবে 'ফাইটার'-এ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড এবং আধ্যাত্মিক জগত এক্কেবারে মিলেমিশে একাকার। আজকাল তারকারা যেকোনও শুভ সূচনার আগেই মন্দিরে গিয়ে ধর্না দিচ্ছেন। কেউ আবার দেশের বড় মন্দিরের গর্ভগৃহে গিয়ে পুজো দিচ্ছেন। বর্তমানে এগুলি এখন সাধারণত বিষয়। বেশিরভাগ তারকারাই তাঁদের জন্মদিন, বা ম্যাচ শুরুর আগে বা তাঁদের সিনেমা মুক্তির আগে মন্দিরে গিয়ে ভিড় জমাচ্ছেন। আর সেই ভিডিও, ছবি ঝড়ের বেগে নেটপাড়া দখল করছে।

সম্প্রতি বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শাহরুখ খান। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ডানকি, তাই পাঠান-জওয়ানের মতোই ডানকি মুক্তির আগেও একই প্রথা বজায় রাখলেন শাহরুখ। এছাড়াও গতকাল মেয়ে সুহানা খানকে নিয়ে শিরদি সাঁই বাবা মন্দির পরিদর্শন করেন অভিনেতা। এবার হৃতিকের সঙ্গে ফাইটার মুক্তির আগে তিরূপতি দর্শনে গেলেন বলিউডের সুপারস্টার নায়িকা দীপিকা পাড়ুকোন। ১৪ ডিসেম্বর বোন অনিশার সঙ্গে তিরুপতি মন্দিরে গিয়েছিলেন দীপিকা। অভিনেত্রীর আলিপিরি ফুটপাতে খালি পায়ে হাঁটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাাঁকে পরবর্তীতে দেখা যাবে ‘ফাইটার’-এ।

এই প্রথম সুপারস্টার হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধলেন অভিনেত্রী। ছবির প্রথম গান আজ মুক্তি পাচ্ছে। আগামী প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দের ছবি ফাইটার। দীপিকা পাড়ুকোন বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নিতে তিরুপতি পৌঁছেছিলেন। অভিনেতার সঙ্গে তাঁর বোন অনিশা ছিল। অভিনেত্রীকে ভিডিওতে গলফায় অনিশা পাড়ুকোনের সঙ্গে মন্দিরের সিঁড়ি তে হাঁটতে দেখা গিয়েছে। আরও জানা যায়, ১৪ ডিসেম্বর রাতে তিনি আলিপিরি ফুটপাথ ধরে আড়াই ঘণ্টা হেঁটে মন্দির চত্বরে পৌঁছন। তাঁর সঙ্গে তাঁর দলবলও ছিল।

তিনি তিরুমালার রাধেয়াম গেস্ট হাউসে ছিলেন এবং আজ (১৫ ডিসেম্বর) সকালে ভিআইপি পাসে মন্দির দর্শন করেন।অভিনেত্রী এবং তার বোন খালি পায়ে হেঁটে মন্দিরে ওঠার ভিডিও এখন নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে। কাজের দিকে, দীপিকা পাড়ুকোনের ২০২৩ সালে দুটি রিলিজই ছিল শাহরুখ খানের সঙ্গে। পাঠান এবং ‘জওয়ান’। দুটি ছবিই ব্লকবাস্টার হিট হয়েছে। অভিনেতাকে পরবর্তীতে দেখা যাবে হৃতিক রোশনের ‘ফাইটার, যা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৫ জানুয়ারী, ২০২৪-এ। তাকে স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় দেখা যাবে। হৃতিক রোশন, অনিল কাপুর, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, তালাত আজিজ এবং সানজিদা শেখ কাস্টের অংশ। এছাড়াও দীপিকা পাড়ুকোনের ‘কল্কি 2898 AD’-এও দেখা যাবে, যেখানে তিনি প্রভাসের সঙ্গে অভিনয় করছেন, এছাড়াও তিনি ‘সিংহম এগেইন’ও দেখা যাবে।

 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা