লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

জানেন কী, বলিউডের 'এভারগ্রীন' নায়ক দেবআনন্দও ক্রিকেটের উপর একটি চলচ্চিত্র বানিয়েছিলেন। সেই ছবির নাম ছিল 'আওয়াল নম্বর', ১৯৯০ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ক্রিকেটের উপর অনেক চলচ্চিত্র নির্মাণ হয়েছে। কিন্তু ‘লগন’ ছাড়া কোনও ছবি তেমন হিট হয়নি। জানেন কী, বলিউডের ‘এভারগ্রীন’ নায়ক দেবআনন্দও ক্রিকেটের উপর একটি চলচ্চিত্র বানিয়েছিলেন। সেই ছবির নাম ছিল ‘আওয়াল নম্বর’, ১৯৯০ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। ছবিটি তিনি নিজেই পরিচালনা এবং প্রযোজনা করেছিলেন। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন, আদিত্য পাঞ্চোলি এবং আমির খান। কিন্তু ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। জানা যায়, এই ছবিতে অভিনয়ের জন্যে দেব আনন্দ প্রথমে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রস্তাব দিয়েছিলেন। এমনকি তিনি ইমরান খানকে এমনটাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এই ছবিতে অভিনয় করলে তিনি বলিউডে অমিতাভ বচ্চনের সমকক্ষ হয়ে উঠবেন। কিন্তু ইমরান কেন কাজ করলেন না তাঁর ছবিতে? দেব আনন্দ তাঁর আত্মজীবনী ‘রোম্যান্সিং উইথ লাইফ’-এ এই বিষয়গুলি বর্ণনা করেছেন।

আরও পড়ুনঃ বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

তিনি লিখেছেন, ‘আওয়াল নম্বর’-এ আমির খানকে নেওয়া আমার কাছে সবথেকে সহজ ছিল। কারণ ‘কায়ামত সে কায়ামত তক’-এর সাফল্যের পর আমির খানই তখন বলিউডের টপ নায়ক ছিল। তাঁর মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। এই ছবিতে আমিরকে নিলে, তরুণ প্রজন্মও তাঁকে গ্রহণ করবে। তাই ‘আওয়াল নম্বর’ ছবিতে সানির চরিত্রে আমি আমিরকে নিয়েছিলাম। আর রনির চরিত্রের জন্যে একজন বিখ্যাত ক্রিকেটার খুঁজছিলাম। তখন আমি ইমরান খানকে প্রস্তাব দিই। ততদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছিলেন ইমরান খান। তাই আমার মনে হয়েছিল, ইমরান খান এই চরিত্রের জন্য একদম উপযুক্ত হবেন। আমি ভেবেছিলাম, ইমরান ও আমির খানকে একসঙ্গে কাস্ট করাটা ভক্তদের জন্য দারুণ চমক হবে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ইমরান লন্ডনে সময় কাটাতে শুরু করেন। এই সময়ে তিনি মডেলিংও শুরু করেন। আমি লন্ডনে তাঁর সঙ্গে দেখা করি। ছবি নিয়ে আলোচনা করি। আমি তাঁকে বলেছিলাম, এই ছবিটি তোমাকে ভিন্ন ধরনের খ্যাতি এনে দিতে পারে। এ কথা শুনে ইমরান খান চুপ রইলেন। কিন্তু তিনি ক্যামেরার সামনে অভিনয় করা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি তো অভিনয় পারি না।’ তাও আমি তাঁকে রাজি করানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি রাজি হননি। সরাসরি তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। অনেকবার বলার পরেও ইমরান রাজি হননি। তাঁর বাড়ি বিদায় নেওয়ার সময় আমি বলে এসেছিলাম, যদি আপনি আমার ছবিতে অভিনয় করেন তাহলে খুব খুশি হতাম। আপনি চলচ্চিত্র জগতে নাম করতে পারতেন।’

আজ, ২৬ সেপ্টেম্বর দেব আনন্দের ১০৩ তম জন্ম বার্ষিকী। ২০১১ সালে ৭০ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।

রাজ্য সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের