আচমকাই সহকারীর বিয়েতে হাজির ধনুশ, নায়ককে দেখে ‘থ’ নতুন বর-কণে

সম্প্রতি আনন্দের বিয়েতে ধনুশ এবং তাঁর দলের বর ও কনের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুঠ করে সহকারীর বিয়েতে উপস্থিত হয়ে সকলকে চমকে দিলেন দক্ষিণী সুপারস্টার ধনুশ। আসলে সারাটা বছর অভিনেতাদের জন্য প্রাণপাত করে দেন যাঁরা, তাঁদের বিশেষ মূহুর্তে তারকাদের উপস্থিতি দিনটা যেন আরও বিশেষ করে তোলে। এত ব্যস্ততার মাঝেও সহকারীর বিয়েতে ধনুশের উপস্থিত অবাক করেছে সকলকে। মাস কয়েক আগেই অভিনেতা কার্তিক আরিয়ান তাঁর সহকারীর বিয়েতে উপস্থিত হয়ে একেবারে সবাইকে চমকে দিয়েছিলেন, নায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিলেন তাঁর ভক্তরা। দিন কয়েক আগে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নাও ঐতিহ্যবাহী পোশাকে তাঁর ম্যানেজারের বিয়েতে গিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন।

এবার সহকারির বিয়েতে গিয়ে তাঁকে খুশি করে দিলেন অভিনেতা ধনুশ। সহকারী আনন্দের বিয়েতে এদিন অভিনেতার সঙ্গে উপস্থিত ছিলেন কেন করুণাস, যিনি তাঁর ‘অসুরা’ ছবিতে অভিনেতার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি আনন্দের বিয়েতে ধনুশ এবং তাঁর দলের বর ও কনের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আনন্দ বহু বছর ধরে ধনুশের সহকারী পদে রয়েছেন। তাইতো তাঁর বড় দিনে অভিনেতার আশীর্বাদ তাঁর প্রাপ্য ছিল। ধনুশ সম্প্রতি পরিচালক অরুণ মাথেশ্বরানের ‘ক্যাপ্টেন মিলার’-এর কাজ শেষ করেছেন। ছবিটি ২০২৩ সালের ডিসেম্বরে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। ১৭ সেপ্টেম্বর, আনন্দের বিয়েতে ধনুশ বর-কনের সঙ্গে ছবিও তুলেছেন। এদিন নায়ককে একটি সাধারণ পোশাকে দেখা মিলল। তাঁর মাথায় টুপি ছিল।

ধনুশকে শেষবার দেখা গিয়েছিল পরিচালক ভেঙ্কি আটলুরির ‘ভাথি’ (তেলেগুতে ‘স্যার’) তে, যা এই বছরের শুরুতে মুক্তি পায়। অভিনেতা এখন তাঁর আসন্ন রিলিজ ‘ক্যাপ্টেন মিলার’ নিয়ে প্রচারে ব্যস্ত। যা আগামী ১৫ ডিসেম্বর তিনটি ভাষায় মুক্তি পাবে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা