৮৯ বছর বয়সে প্রয়াত ধর্মেন্দ্র, আজ এক নজরে দেখে নেওয়া যাক তাঁর চিরসবুজ গানের ডালি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত হয়েছেন বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র। দীর্ঘ রোগভোগের পর অনন্তকালের পথে যাত্রা করেছেন তিনি। প্রায় ৩০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। এই কিংবদন্তি অভিনেতাকে হিন্দি সিনেমার ইতিহাসে আইকনিক এবং সফল তারকাদের একজন বলে বিবেচনা করা হয়। বলিউডে অ্যাকশনের জন্য তিনি যতখানি পরিচিত, ঠিক ততখানিই পরিচিত রোম্যান্টিক সিনেমার। পল পল দিস কে পাস থেকে শুরু করে ম্যায় জাট ইয়ামলা পাগলা দিবানা- একের পর এক গানে লিপ দিয়ে দর্শকমনকে জয় করেছিলেন ধর্মেন্দ্র। আজ জানা যাক তাঁর অভিনীত ছবির কিছু বিশেষ গানের কথা। 

পল পল দিল কে পাস

কিশোর কুমারের অনিন্দ্যসুন্দর কণ্ঠস্বর এবং ধর্মেন্দ্র ঈশ্বরকান্তি রূপ মিলে মিশে গিয়েছিল 'পল পল দিল কে পাস' গানে। ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল ব্ল্যাকমেল। সেখানে ব্যবহৃত হয়েছিল এই গানটি। ছবিতে ধর্মেন্দ্র প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর বিপরীতে ছিলেন রাখি গুলজার। 

ও মেরি মেহেবুবা

 ১৯৭৭ সালে ধর্মেন্দ্র ও জিনাত আমন অভিনীত সুপারহিট ছবি 'ধরম বীর'-এ ব্যবহৃত হয়েছিল 'ও মেরি মেহেবুবা' গানটি। কিংবদন্তি সংগীতশিল্পী মহম্মদ রফির গাওয়া এই গান আজও সমানভাবে জনপ্রিয়। ১৯৭৭ সালের মুক্তি পাওয়া এই সিনেমা সেই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল। 

ইয়ে দোস্তি
বন্ধুত্বের ছবি বলতেই সিনেপ্রেমীদের যে সিনেমার কথা মনে আসে তা হল শোলে। কিশোর কুমার এবং মান্না দের কণ্ঠে গাওয়া ধর্মেন্দ্র-অমিতাভ বচ্চনের উপর চিত্রার্পিত 'ইয়ে দোস্তি' বন্ধুত্বের এক চিরকালীন প্রতীক হয়ে উঠেছে। শোলে ধর্মেন্দ্রর সেরা ছবিগুলির মধ্যে একটি। এখানে তিনি অভিনয় করেছিলেন বীরু চরিত্রে, অমিতাভের চরিত্রের নাম ছিল জয়। 

ম্যায় জাট ইয়ামলা পাগলা দিবানা
এটি ধর্মেন্দ্রর সবচেয়ে প্রিয় গানগুলির মধ্যে একটি ছিল। প্রতিজ্ঞা সিনেমায় ধর্মেন্দ্রর লিপে গানটি গেয়েছিলেন মহম্মদ রফি। এই সিনেমায় নায়িকার ভূমিকায় ছিলেন হেমা মালিনী। এই ছবিটি ১৯৭৫ সালে মুক্তি পায়।
আজ মৌসম বড়া বেইমান হ্যায়

মহাম্মদ রফির গাওয়া এবং লক্ষ্মীকান্ত-পেয়ারিলাল জুটির লেখা লোফারের এই রোমান্টিক গানটির সুর আজও প্রতিটি মানুষকে মুগ্ধ করে। এই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন মুমতাজ।

রেস্তোরাঁ স্টাইলে স্টার ফ্রাই নুডলস, ঘরে থাকা উপকরণেই বানিয়ে ফেলুন ১০ মিনিটে

লাদাখে ভেঙে পড়ল চিতা হেলিকপ্টার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেজর জেনারেলসহ ৩ কর্মকর্তা

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন ৪ নিয়ম

তোলাবাজি ও জমি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

‘চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষ আইন, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮২

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪