এই মুহূর্তে

প্রতিশোধের আগুন চোখে-মুখে, রক্তে ভেজা রণবীর! প্রকাশ্যে ‘ধুরন্ধর ২’-এর হাড়হিম টিজার

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ‘ধুরন্ধর ২’-এর টিজার। গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’। যা বক্স অফিসের সমস্ত রেকর্ড একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১৩ বিলিয়নেরও বেশি আয় করেছে। আদিত্য ধর পরিচালিত ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিংহ, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন প্রমুখ। তবে সবথেকে প্রশংসিত হয়েছে রহমান ডাকাইতের ভূমিকায় অক্ষয় খান্নার অভিনয়। নব্বই দশকের এই নায়কের কামব্যাক অবতারে মুগ্ধ হয়েছেন ভক্তরা। তাই শুরু থেকেই বক্সঅফিসে সমস্ত রেকর্ড ভেঙেছে ‘ধুরন্ধর’। আর এই ছবির ঘোষণার পরেই ‘ধুরন্ধর 2’-এর ঘোষনা দেন নির্মাতারা। সেই অপেক্ষায় দিন গুনছিলেন ভক্তরা।

 

অবশেষে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২:১২ মিনিটে মুক্তি পেয়েছে এই ছবির টিজার। আর প্রথম ঝলকেই রণবীরের রক্তাক্ত বিধ্বংসী চেহারা দেখে কাঁপছে নেটপাড়া। ‘ধুরন্ধর’ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে, যার ফলে ছবিটি দেখতে বসেছে গোটা পাকিস্তান। এবার ছবিটির দ্বিতীয় কিস্তির টিজার দেখে মুগ্ধ হলেন ভক্তরা। টিজারটি মুক্তি পাওয়ার পরপরই ভাইরাল হয়ে গিয়েছে। পুরো ইন্টারনেট জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। তবুও, ভক্তরা হতাশ। কারণ টিজারে নতুন কিছু দেখায়নি। কেবল কয়েকটি দৃশ্য আলাদা করে দেখানো হয়েছে। টিজারটি প্রথম অংশে শেষ হওয়া গল্পের আভাস দিয়েছে। যেখানে দেখানো হবে, শের-ই-বালুচ রহমান ডাকাইতকে (অক্ষয় খান্না) হত্যার পর হামজা (রণবীর সিংহ) কীভাবে লিয়ারি শাসন করে এবং জস্কিরত সিং রাঙ্গি কীভাবে হামজায় রূপান্তরিত হবেন। পুরো গল্পটি দ্বিতীয় অংশে ফুটে উঠবে। টিজারের প্রতিটি দৃশ্যই অ্যাকশনে পরিপূর্ণ। এটি দেখার পর, ভক্তরা ছবিটির মুক্তির জন্য ইর অপেক্ষা করতে পারছেন না।

ছবিটি ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাবে। তবে দ্বিতীয় অংশটি ৫০ গুণ বেশি শক্তিশালী হবে। ‘ধুরন্ধর ২’-এ হামজার পাকিস্তানে গোপন অভিযানের উপর আলোকপাত করা হবে। তার আসল পরিচয় প্রকাশ করা হবে। জসকিরত সিং রাঙ্গি কে? কেন এবং কীভাবে অজয় ​​সান্যাল (আর. মাধবন) তাঁকে হামজার ছদ্মবেশে পাকিস্তানে বড় অভিযানে পাঠিয়েছিলেন? ছবির দ্বিতীয় অংশ এই সব প্রশ্নের উত্তর দেবে। এছাড়া ‘ধুরন্ধর ২’ আরও ৫০ গুণ বেশি রোমাঞ্চকর এবং অ্যাকশনে ভরপুর হবে। ‘ধুরন্ধর ২’-তে রাকেশ বেদী, আর. মাধবন এবং রণবীর সিংহের ভূমিকা প্রথম অংশের চেয়ে আরও বেশি শক্তিশালী হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিয়ের টোপ দেখিয়ে কোটি টাকা গায়েব! ‘সারে গা মা পা’ খ্যাত গায়ক নোবেলের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

দিল্লিতে ধাক্কা! আরিয়ানের সিরিজের বিরুদ্ধে এবার মুম্বইয়ের আদালতে সমীর ওয়াংখেড়ে

‘মদ খেলেই বদলে যেতেন’, জাভেদের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথম মুখ খুললেন হানি ইরানি

উদয়পুরের ৪০০ বছরের পুরনো সিটি প্যালেসে বিয়ে হবে বিজয়-রশ্মিকার, বলছে সূত্র

মার্চেই মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’, প্রকাশ্যে ছবির নাম!

মুম্বই থেকে গৌরীদেবীকে লেখা চিঠি, জানুন উত্তম কুমারের অসমাপ্ত প্রেম ও স্বপ্নের গল্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ