‘ধুরন্ধর’-এর মুকুটে নয়া পালক, জাপানে মুক্তি পেতে চলেছে রণবীরের ছবি

বিশ্বব্যাপী বক্সঅফিসে ঝড় তোলার পর আগামী ১০ জুলাই জাপানে মুক্তি পেতে চলেছে রণবীর সিংহের 'ধুরন্ধর'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বব্যাপী বক্সঅফিসে ইতিহাস সৃষ্টির পর আগামী ১০ জুলাই জাপানে মুক্তি পেতে চলেছে রণবীর সিংহের ‘ধুরন্ধর’। অর্থাৎ পরিচালক আদিত্য ধরের মুকুটে নয়া পালক। গতবছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’, চলতি বছরের এপ্রিলে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর ২’। দুটি ছবিই বিশ্বব্যাপী বক্সঅফিসে ঝড় তুলেছে। ছবিতে রণবীর সিংহের অভিনয় যেমন প্রশংসিত হয়েছে, তেমনি সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সারা অর্জুনের মতো সকল তারকার অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই ছবি জাপানি দর্শকদের মন জয় করতে প্রস্তুত। মুক্তির আগে রণবীর সিংহ একটি বিশেষ ভিডিও বার্তা রেকর্ড করে জাপানি দর্শকদের বড় পর্দায় ছবিটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘জাপানের সবাইকে জানাই উষ্ণ শুভেচ্ছা। ‘ধুরন্ধর’ জাপানে মুক্তি পেতে চলেছে, যার মধ্যে আবেগ এবং রোমাঞ্চকর গল্পের মেলবন্ধন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয় সিনেমাটি বড় পর্দায় এসে উপভোগ করার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অনেক ভালোবাসা, এবং আশা করি সিনেমা হলে আপনাদের সঙ্গে দেখা হবে।’

 

 

View this post on Instagram

 

A post shared by Jio Studios (@officialjiostudios)

প্রসঙ্গত, বছরের পর বছর জাপান ভারতীয় চলচ্চিত্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজার হয়ে উঠছে। ভারতের বেশ কয়েকটি চলচ্চিত্র সেখানকার দর্শকদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, ‘RRR’ জাপানে সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র। সেখানে ছবিটি ২.৪২ বিলিয়ন ইয়েন (১৩৯.৭৯ কোটি রুপি) আয় করেছিল। দ্বিতীয় স্থানে রয়েছে রজনীকান্তের ‘মুথু’ , যা ৪০৫ মিলিয়ন ইয়েন (২৩.৩৯ কোটি টাকা) সংগ্রহ করেছিল। এরপরেই রয়েছে প্রভাসের ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’, যা ৩০৫ মিলিয়ন ইয়েন (১৭.৬১ কোটি টাকা) আয় করেছিল, এরপরেই রয়েছে আমির খানের ‘থ্রি ইডিয়টস’, যা ১৭০ মিলিয়ন ইয়েন (৯.৮১ কোটি টাকা) আয় করেছে এবং শ্রীদেবীর ‘ইংলিশ ভিংলিশ’ , যা ১৬০ মিলিয়ন ইয়েন (৯.২৪ কোটি টাকা) আয় করেছিল। এছাড়া জাপানে প্রদর্শিত অন্যান্য ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে, দ্য লাঞ্চবক্স, সাহু, মাগাধীরা, রোবট এবং পুষ্পা ২: দ্য রুল। এবার সেই তালিকায় জুড়তে চলেছে ‘ধুরন্ধর’। এই ছবি বিশ্বব্যাপী ১,৩০৭.৩৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। আর ভারতে ১,০০৭.৮৫ কোটি টাকা আয় করেছিল।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের