ডিভোর্স গুঞ্জনের মাঝেই স্বামীর ‘পদবি’ মুছলেন ঐশ্বর্য, কীসের ইঙ্গিত দিলেন?

এমনকী আরাধ্যার জন্মদিন হোক বা ঐশ্বর্য রাইয়ের জন্মদিন কোনও বিশেষ দিনে অমিতাভকে তাঁদের শুভেচ্ছা জানাতে দেখা যায় না। বচ্চন পরিবারের কেচ্ছা নতুন নয়, ঐশ্বর্যর সঙ্গে জয়া বচ্চন বা শ্বেতা বচ্চনের কোনও মিল নেই এমনটাও জল্পনা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সংবাদমাধ্যম হোক বা সোশ্যাল মিডিয়া, গোটা বিনোদন মাধ্যম জুড়ে এখন দাপিয়ে বেড়াচ্ছে একটাই খবর, বলিউডের পাওয়ারফুল দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের ১৫ বছরের দাম্পত্যের ভাঙন। কিন্তু জল্পনা কি সত্যিই? তা জানতেই ভক্তরা এখন উদগ্রীব। আসলে যা রটে, তা তো কিছুটা হলেও বটে! বচ্চন পরিবারের ছেলে এবং বউয়ের দাম্পত্য ভাঙনের গুঞ্জন বহুদিন ধরেই চলছে। পরিবারের কোনও ইভেন্টে হোক বা বিদেশে তারকা খচিত কোনও ইভেন্ট, বা ঐশ্বর্যর বাপেরবাড়ির কোনও ইভেন্ট, সব ইভেন্টেই ঐশ্বর্যর পাশে দেখা যায় তাঁদের মেয়েকেই। থাকেন না অমিতাভ পুত্র জুনিয়র বচ্চন। এমনকী আরাধ্যার জন্মদিন হোক বা ঐশ্বর্য রাইয়ের জন্মদিন কোনও বিশেষ দিনে অমিতাভকে তাঁদের শুভেচ্ছা জানাতে দেখা যায় না। বচ্চন পরিবারের কেচ্ছা নতুন নয়, ঐশ্বর্যর সঙ্গে জয়া বচ্চন বা শ্বেতা বচ্চনের কোনও মিল নেই এমনটাও জল্পনা রয়েছে। এমন সকল ঘটনা একত্রিত করেই অভিষেক এবং ঐশ্বর্য বচ্চনের ডিভোর্সের জল্পনা জোরদার হয়েছে।

 

এখন আবার শোনা যাচ্ছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিষেক বচ্চন। অভিনেত্রী নিমরত কৌরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। তাই প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে সম্পর্কের ছেদ হয়েছে অভিষেক বচ্চনের। তাঁদের কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু ঐশ্বর্য বা অভিষেক বচ্চন কেউ এখনও এই জল্পনায় শিলমোহর দেয়নি। এমন জল্পনার মাঝেই এবার ঐশ্বর্য রাই বচ্চন তাঁর নামের পাশ থেকে স্বামীর পদবী মুছলেন। তবে কি তিনি ডিভোর্সের ইঙ্গিত দিলেন? বুধবার (২৭ নভেম্বর) দুবাইতে একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। আর সেই ইভেন্টে ঐশ্বর্য রাই, তাঁর স্বামীর পদবী ‘বচ্চন’ ব্যবহার করেননি। যা দর্শকদের চোখ এড়িয়ে যায়নি। ইভেন্টে, অভিনেত্রীর নাম স্ক্রিনে কেবল ‘ঐশ্বর্য রাই’, হিসাবেই জ্বলজ্বল করছিল। তার একটি ছবি এখন ইন্টারনেটে ভাইরাল, যা দেখে ভক্তরা ভাবছেন তবে কি সত্যিই ডিভোর্স হয়ে গেল ঐশ্বর্য ও অভিষেক বচ্চনের। এমনকি অনুষ্ঠানের হোস্টও অভিনেত্রীকে ঐশ্বর্য রাই হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, “তিনি বিশ্বের জন্য ঐশ্বর্য রাই ছিলেন এবং থাকবেন।”

 

উল্লেখ্য, ঐশ্বর্য রাই এখনও ইনস্টাগ্রামে নিজের নাম ‘ঐশ্বর্য রাই বচ্চন’ বলেই উল্লেখ করেছেন। ‘হাম দিল দে চুকে সানাম’ অভিনেত্রী বুধবার দুবাইতে গ্লোবাল উইমেনস ফোরাম ইভেন্টে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি না্রি অধিকার এবং তাদের ক্ষমতায়ন সম্পর্কে কথা বলেছেন। এদিন অনুষ্ঠানে তিনি উজ্জ্বল রূপালী সূচিকর্ম-সহ একটি নীল কেপ গাউন পরিধান করেছিলেন। যা ভক্তদের কাছে ব্যপক প্রশংসা পেয়েছে। ৫৫ ছুঁই ছুঁই নায়িকার গ্ল্যামার যেন প্রতিনিয়ত উপচে পড়ছে। ঐশ্বর্য বৃহস্পতিবার ভোরবেলা মুম্বইতে ফিরে আসেন এবং মুম্বই বিমানবন্দরের বাইরেও তিনি পাপারাজ্জিদের ক্যামেরায় হাসিমুখে ধরা দেন।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪