কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

'টক্সিক' মুক্তির আগেই মাথা কামিয়ে 'ন্যাড়া' হয়ে গেলেন দক্ষিণের 'লেডি সুপারস্টার' নয়নতারা। কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই মাথা কামিয়ে ‘ন্যাড়া’ হয়ে গেলেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। কিন্তু কেন? ২৬ অগস্ট মুক্তি পাচ্ছে, যশের প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টক্সিক’। যেখানে একসঙ্গে অভিনয় করছেন, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি-সহ পাঁচ দাপুটে অভিনেত্রী। কিন্তু ছবি মুক্তির আগেই তিরূপতি থেকে নয়নতারার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে অভিনেত্রীকে সম্পূর্ণ ন্যাড়া অবতারে দেখা যাচ্ছে। তবে কী টক্সিকের সাফল্য কামনায় তিরূপতিকে নিজের চুল দান করলেন তিনি?

যদিও বর্তমানে যে কোনও বড় ছবি মুক্তির আগে তরকারা দেশের ঐতিহ্যবাহী মন্দির পরিদর্শন করেন। ছবির সাফল্য কামনায় ঈশ্বরের আশীর্বাদ নেন। আর দক্ষিণের অন্যতম ঐতিহ্যবাহী মন্দির তিরূপতি তিরুমালা। যেখানে প্রতিদিনই ভক্তদের ভিড় থাকে। কিন্তু নয়নতারা সত্যিই কী ন্যাড়া হলেন? যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি কী সত্যি? ছবিগুলি নিঃসন্দেহে সবার নজর কেড়েছে। যদিও চিন্তার কিছু নেই। ছবিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের কারসাজি। এআই-এর মাধ্যমে ছবিগুলো তৈরি করা হয়েছে। এই বছরের এপ্রিলে নয়নতারা তাঁর স্বামী বিঘ্নেশ শিবানের সঙ্গে তিরুমালা সফরে গিয়েছিলেন। সেখান থেকেই একটি ছবি নিয়ে AI-এর কারসাজি করা হয়েছে।

 

ছবিগুলি ভাইরাল হতেই একজন নেটিজেন বলেছেন, ‘হাহা, ভাল চেষ্টা কিন্তু পরেরবার দয়া করে এআই ওয়াটারমার্কটা সরিয়ে দেবেন। নায়িকারা কোনও কিছুর জন্য মাথা কামাবেন না!’ ‘টক্সিক’ ছাড়াও নয়নতারাকে হাই, মুকুঠি আম্মান 2, মান্নানগাট্টি সিন্স 1960, ডিয়ার স্টুডেন্টস, রাক্কায়ি এবং SVC63-এর মতো সিনেমায় দেখা যাবে। নয়নতারা সাধারণত অভিনেত্রী তাঁর সিনেমার কোনও প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দেন না। তবে, ‘টক্সিক’ সিনেমার জন্য তিনি এই নিয়ম ভেঙে বেঙ্গালুরুতে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে তিনি জানান যে, যশ ব্যক্তিগতভাবে তাঁকে ফোন করার পরেই তিনি ট্রেলার লঞ্চে আসতে রাজি করিয়েছেন।

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির