নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন করে সাজল বিজেপির সর্বভারতীয় সংগঠন। সোমবার দলের নতুন কেন্দ্রীয় নেতৃত্বের তালিকা প্রকাশ করলেন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাতে একাধিক গুরুত্বপূর্ণ মুখকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এবং দলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে। অন্য দিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দায়িত্বও বাড়ল। তাঁকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে।

জানা গিয়েছে, মোট ১৩ জনকে সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সেই তালিকায় বসুন্ধরা ও রাম মাধব ছাড়াও রয়েছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীরথ সিংহ রাওয়ত, বৈজয়ন্ত জয় পাণ্ডা, ডি পুরন্দেশ্বরী, রেখা বর্মা, বর্ষাবেন নরেন্দ্রভাই দোশি, ভারতী প্রবীণ পাওয়ার, মনপ্রীত সিংহ বাদল, লাল সিংহ আর্য, এম নাগরাজ, তারিক মঞ্জুর এবং মধুচন্দ্র কর। সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে আট জনকে। স্মৃতি ইরানি ছাড়াও সেই তালিকায় রয়েছেন বিনোদ তাওড়ে, সুনীল বনসল, বিপ্লব কুমার দেব, সতীশ পুনিয়া, গজেন্দ্র পটেল, হরিশ দ্বিবেদী এবং সঞ্জয় ভাটিয়া। দলের সংগঠন বিষয়ক সাধারণ সম্পাদক পদে বহাল থাকছেন বিএল সন্তোষ। শিবপ্রকাশ ও সৌদান সিংহকে সংগঠন বিষয়ক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

নতুন দায়িত্ব পেয়েছেন পীযূষ গোয়ালও। তাঁকে সর্বভারতীয় কোষাধ্যক্ষ করা হয়েছে। রাজেশ মঙ্গল হয়েছেন যুগ্ম কোষাধ্যক্ষ। পাশাপাশি, উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বে সমন্বয়ক করা হয়েছে সম্বিত পাত্রকে। কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বে আনা হয়েছে তরুণ চুঘকে। নিতিন নবীনের নেতৃত্বে বিজেপির নতুন সাংগঠনিক বিন্যাসে একাধিক অভিজ্ঞ নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পাশাপাশি বসুন্ধরা, স্মৃতি এবং পীযূষের মতো পরিচিত মুখকে সামনে আনার তাৎপর্যও যথেষ্ট বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের