জানেন কী, পর্দায় দেব-এর নায়িকা হিসেবে সৌমিতৃষাকে প্রথম পছন্দ ছিল রুক্মিণীর

পাশ থেকে রুক্মিণীও সম্মতি দিয়ে জানায়, তিনিই প্রথম পছন্দ করেছিলেন সৌমিতৃষাকে। কিন্তু প্রধান নয়, ‘বাঘা যতীন’ সিনেমার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মিঠাই’ শেষ হওয়ার পরেও তাঁর আভিজাত্য বহাল টলিউডে। মিঠাইয়ের চরিত্রে অভিনয় করে তাঁর জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে রীতিমতো। এমনকী মিঠাই শুটিং চলাকালীন ভক্তদের ভিড় যেন লেগেই থাকত তাঁর স্টুডিওর বাইরে। হ্যাঁ, হ্যাঁ, কথা হচ্ছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে নিয়েই। যাঁর গন্তব্য এখন ছোটপর্দা পেরিয়ে বড় পর্দায়। এই মুহূর্তে তিনি টলিউডের রাজা দেব-এর বিপরীত ‘প্রধান’-এর শুটিংয়ের জন্য ব্যস্ত। জানেন কী, দেব-এর পাশে মানানসই হিসেবে কে সৌমিতৃষাকে পছন্দ করছিলেন? আদতে বর্তমানে দেবের পাশে তাঁর বিশেষ বান্ধবী রুক্মিণীকে ছাড়া কাউকেই দেখতে চান না ভক্তরা। কিন্তু এবার মিঠাই-নায়িকাকে দেবের নায়িকা হিসেবে পছন্দ করলেন রুক্মিণী নিজেই।

সম্প্রতি সোমিতৃষার ফ্যানক্লাবের তরফ থেকে দেব আর রুক্মিণীর একটি সাক্ষাৎকারের ক্লিপিংস শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেব জানালেন, সৌমিতৃষার চোখ দেখেই তাঁর ‘প্রধান’ নায়িকা হিসেবে পছন্দ হয়ে যায় দেবের। পাশ থেকে রুক্মিণীও সম্মতি দিয়ে জানায়, তিনিই প্রথম পছন্দ করেছিলেন সৌমিতৃষাকে। কিন্তু প্রধান নয়, ‘বাঘা যতীন’ সিনেমার জন্য। কিন্তু সেই সময় মিঠাই শেষ হওয়ার কথা থাকলেও পরে ধারাবাহিকের সময়সীমা বাড়ানো হয়। তাই সৌমিতৃষাকে বাদ দেওয়া হয় পড়ে। যদিও পরের ছবিতেই সুযোগ পেয়ে যান দর্শকদের প্রিয় মিঠাই-রানি।

ভিডিওতে সৌমিতৃষার প্রশংসা করে রুক্মিণী জানালেন, ‘এত মিষ্টি মেয়েটা। এত মিশুকে। কী যে ভালোলাগে আমার। ওর সঙ্গে কত যে আড্ডা দেই, কত যে কথা বলি। আমরা দুজনেই অনেক গল্প করি।’ এরপর দেব বলেন, ‘হ্যাঁ প্রচুর কথা বলতে পারে। কিন্তু সে খুব মিষ্টি।’ এদিকে মিঠাই শেষ হতে না হতেই প্রধানে কাজ পাওয়া নিয়ে অনেকে কটাক্ষের সম্মুখীন হতে হয় সৌমিতৃষা কুণ্ডুকে। একাংশ বলেন, ‘দেবের পা চেটে’ কাজ হাতিয়েছেন তিনি। কিন্তু পরিচালক তাঁর গুণ দেখেই তাঁকে ছবিতে সিলেক্ট করেছেন। আপাতত সৌমিতৃষার ভক্তরা তাঁকে পর্দায় দেখার জন্যে আর অপেক্ষা করতে পারছেন না।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান