‘জীবদ্দশায় আমার আত্মজীবনী মুক্তি পেলে আমি মরে যাব’, ফের অদ্ভুত দাবি দিলজিতের

'আমার আত্মজীবনী প্রকাশিত হবে, তবে আমার মৃত্যুর পরে', ফের অদ্ভুত দাবি পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমার আত্মজীবনী প্রকাশিত হবে, তবে আমার মৃত্যুর পরে’, ফের অদ্ভুত দাবি পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের। বরাবরই তাঁর জীবন বিতর্কে মুড়ে, কেন এই কথা বললেন তিনি? ‘সতলুজ’-এ অভিনয়ের জন্যে এখন আলোচনায় রয়েছেন তিনি। সম্প্রতি লাইভে তাঁকে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, ‘দিলজিৎ আপনি কী কখনও নিজের আত্মজীবনী লিখবেন?’ ভক্তের এই প্রশ্নের হাসিমুখে জবাব দেন অভিনেতা-গায়ক। তিনি জানান, অবশ্যই তাঁর নিজের আত্মজীবনী লেখার ইচ্ছে রয়েছে। কিন্তু সেটা তাঁর মৃত্যুর পরেই প্রকাশিত হবে। কারণ তিনি চান না, বেঁচে থাকতে তাঁর জীবনী দেখে তাঁর পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুরা কষ্ট পাক, বা কোনও ঝামেলার মধ্যে পড়ুক। তাই তিনি মরার আগে নিজের আত্মজীবনী বই লিখবেন। তবে বইটি কবে প্রকাশিত হবে তা বলবেন না, তাহলে মানুষ তাঁকে বাঁচতে দেবে না। দিলজিতের এই স্বীকারোক্তিতে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন ভক্তরা।

‘সুতলাজ’ ছবি ওটিটি থেকে তুলে নেওয়ার জন্যেই কি তিনি কাউকে বিঁধে এই কথাটি বললেন, তা জানা নেই। তবে এ কথা ঠিক যে, দিলজিতের আত্মজীবনী বই রিলিজ হলে অনেক বিতর্কের সৃষ্টি হবে। কারণ অভিনেতার জীবন অসংখ্য বিতর্কে জর্জরিত। বইয়ে এমন কিছু লেখা থাকলে রাজনৈতিক ভাবেও বিতর্কে পড়তে পারেন গায়ক। এমনকি তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অত্যন্ত সতর্ক। বছরের বেশিরভাগ সময়ে বিদেশে থাকেন। তাঁর দুই দেশের নাগরিকত্ব রয়েছে। তবে অভিনেতা বিবাহিত কি না, তা নিয়েও জল্পনা রয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে অভিনেতা কখনও তাঁর ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে আনেননি। গত এপ্রিল মাসে ক্যালগরিতে নিজের ‘আউরা ওয়ার্ল্ড ট্যুর’ চলাকালীন দিলজিতের মৃত্যু নিয়ে কিছু মন্তব্য ভক্তদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছিল। যেখানে তিনি বলেছিলেন, “আমি ইতিমধ্যেই এই জগৎ ছেড়ে চলে এসেছি। আমার মৃত্যুর কোনও ভয় নেই। গত ডিসেম্বর মাসে আমি শরীর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম।”

তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সতলুজ’ দেশজুড়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ২০২২ সালে ছবিটি তৈরি হলেও কিছু আইনি জটিলতা এবং সেন্সর বোর্ডের ছাড়পত্র আটকে থাকার কারণে ছবির মুক্তি পেতে ৪ বছর অপেক্ষা করতে হল। শেষমেষ দিন কয়েক আগে ZEE5 ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পায়। কিন্তু মুক্তির ৪৮ ঘন্টার মধ্যেই ছবিটিকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়। যুক্তিতে ওটিটি কর্তৃপক্ষ বলেন, ভারতে এই ছবি মুক্তি দেওয়া যাবে না। কারণ ছবিটি মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালড়ার জীবনী অবলম্বনে নির্মিত। যে চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ। সেই সময়ে পঞ্জাবে খলিস্তানি মুভমেন্ট চলছিল। ১৯৯৫ সালে তাঁকে অপহরণ করে হত্যা করা হয়। এই মামলায় পরে ছ’জন পুলিশ অফিসার দোষী সাব্যস্ত হন। ‘সতলুজ’ প্রথমে নাম ছিল না সিনেমাটির। পরিচালক হানি ত্রেহান এর নাম দিয়েছিলেন ‘পঞ্জাব ৯৫’। পরে সেন্সর বোর্ডের আপত্তিতে নামটি বদলে দিয়ে ‘সতলুজ’ রাখা হয়। ছবিটি অল্প কিছু সময়ের মধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছিল। তাই ছবিটি হঠাৎ তুলে নেওয়ায় দর্শকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইনস্টাগ্রাম লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেছেন নায়ক নিজেও। এখন এর পাইরেটেড সংস্করণগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF