‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

রাম ছাড়া অন্য কোনও চরিত্রে তাঁকে দেখার জন্য আমি কী বলব জানি না। আমি তাঁকে রাম হিসেবে এবং নিজেকে সীতার ভূমিকায় দেখেছি। সীতার ভূমিকায় তাকে দেখা আমার কাছে কিছুটা বোধগম্য নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে। ছবিটি দুটি ধাপে মুক্তি পেতে চলেছে। প্রথমটি ২০২৬ সালের নভেম্বরে এবং দ্বিতীয় ধাপ ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে। ছবির তারকা কাস্ট প্রকাশ্যে আসার পর থেকেই অপেক্ষার বাঁধ ভেঙেছে ভক্তদের। কারণ ছবিতে ডগবান রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় অভিনয় করছেন সাই পল্লবী, দশরথের ভূমিকায় পর্দার ‘রাম’ অরুণ গোভিল, হনুমানের ভূমিকায় সানি দেওল, মন্দোদরীর ভূমিকায় কাজল আগরওয়াল, রাবণের ভূমিকায় ‘KGF’ তারকা যশ, কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত, সুর্পনখার ভূমিকায় রকুল প্রীত সিংহ এবং লক্ষণের ভূমিকায় অভিনয় করছেন রবি দুবে। সুতরাং একঝাঁক বড়মাপের তারকা কাস্ট নিয়ে তৈরি হচ্ছে রামায়ণ। তাই ভক্তদের মধ্যে উত্তেজনা তো থাকবেই।

তবে পর্দার ‘রাম’ হিসেবে খ্যাত অরুণ গোভিলকে এই প্রকল্পে দশরথের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, তাতেই আপত্তি পর্দার সীতার দীপিকা চিখলিয়ার। তিনি যেন কিছুতে যাম চরিত্রের বাইরে অরুণ গোভিলকে দশরথ হিসেবে দেখতে চান না। শুধু দীপিকা নন, কিছু ভক্তরাও তাদের প্রিয় রামকে দশরথের চরিত্রে পর্দায় দেখতে চান না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, রামায়ণ ছবির নির্মাতারা তাঁকে কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেননি। যদি তারা প্রস্তাব দিত, তবুও তিনি ছবিটিতে কাজ করতেন না। কারণ ভক্তরা তাঁকে সীতার ভূমিকায় দেখতেই পছন্দ করেন। তাই এক রামায়ণে তাঁর আর কিছু করার নেই।

এরপর দশরথের চরিত্রে অরুণের অভিনয় সম্পর্কে দীপিকা বলেন, ‘রাম ছাড়া অন্য কোনও চরিত্রে তাঁকে দেখার জন্য আমি কী বলব জানি না। আমি তাঁকে রাম হিসেবে এবং নিজেকে সীতার ভূমিকায় দেখেছি। সীতার ভূমিকায় তাকে দেখা আমার কাছে কিছুটা বোধগম্য নয়। তবে আমি মনে করি এটি অরুণের নিজস্ব পছন্দ। দশরথের চরিত্রে তাঁকে দেখে মানুষ কেমন অনুভব করবে, এটি একটি খুব ব্যক্তিগত অনুভূতি হবে। কোনও চরিত্রের ভাবমূর্তি ভাঙা খুব কঠিন কাজ। আপনি যদি রামের ভূমিকায় অভিনয় করে থাকেন, তাহলে আপনি রাম। সীতার চরিত্রে অভিনয় করার পর আমি রামায়ণে আর কোনও চরিত্রে অভিনয় করতে চাই না। তবে যদি আমাকে মহাভারত বা শিবপুরাণে কোনও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়, তাহলে আমি এ বিষয়ে ভাবতে পারি। তবে রামায়ণ ছবিতে কোনও চরিত্রে আমি অভিনয় করব না।’ দীপিকা এবং অরুণ বছরের পর বছর ধরে মানুষের কাছ থেকে অপরিসীম ভালোবাসা পেয়েছেন  রামানন্দ সাগর পরিচালিত টেলিভিশন সিরিয়াল ‘রামায়ণ’-এ। মানুষ তাঁদের এখনও দেখলে পূজো করে। দেখা হলে তাদের পা স্পর্শ করে। লকডাউনের সময় দীপিকা-অরুণের রামায়ণ টিভিতে পুনরায় সম্প্রচারিত হয়েছিল। তাই রামের ভূমিকায় অভিনয় করা অরুণের ভক্তরা দশরথের ভূমিকায় তাঁকে কতটা গ্রহণ করতে পারবেন তা এখন দেখার বিষয়। এটা নিয়ে নেটপাড়াতেও বিতর্কের ঝড় উঠেছে।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…